চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বার্ণ ইউনিট চালু করা হবে

বলেছেন, মেয়র আ জ ম নাছির উদ্দীন

নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম

শনিবার, ১০ সেপ্টেম্বর ২০১৬

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বার্ণ ইউনিট চালু করা হবে

চট্টগ্রাম: চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন জেনারেল হাসপাতালকে উন্নতমানের আধুনিক পূর্ণাঙ্গ হাসপাতালে উন্নয়নের লক্ষ্যে চক্ষু বিভাগ চালু করা হয়েছে। ডাক্তার নিয়োগ সাপেক্ষে এ হাসপাতালে বার্ণ ইউনিট চালু করা হবে।

আজ শনিবার (১০ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত জেনারেল হাসপাতালে চক্ষু বহির্বিভাগ উদ্বোধন শেষে চিকিৎসকদের সাথে বৈঠকে মেয়র এসব কথা বলেন।

মেয়র বলেন, নাগরিক প্রত্যাশা পূরণ এবং শতভাগ স্বাস্থ্য সেবা পাওয়ার অধিকার নাগরিকদের রয়েছে। নিঃস্ব, হতদরিদ্র, নিম্ন আয়ের জনগোষ্টির স্বার্থে চট্টগ্রাম সিটি কর্পোরেশন স্বাস্থ্যসেবা সহ শিক্ষার অধিকার সুরক্ষা করে যাচ্ছে।

তিনি বলেন, চিকিৎসক ও কর্মরত নার্সদের আচার আচারন, কর্তব্য অবহেলা বা গাফিলতির কারনে সেবা থেকে কোন নাগরিক বঞ্চিত হলে বা সিটি কর্পোরেশনের সেবার ক্ষেত্রে কোন ধরনের আলোচনা সমালোচনা পরিলক্ষিত হলে তাহলে তার দায়ভার সংশ্লিষ্টদের উপর বর্তাবে। বিষয়টি ডাক্তারদের স্মরনে রাখতে হবে।

মেয়র বলেন, আমি শতভাগ সততা ও নিষ্ঠার সাথে আমার দায়িত্ব পালন করার চেষ্টা করছি। আমার অধিনে কর্মরত সকলকে একই মানষিকতার সাথে স্ব স্ব দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করবে এই প্রত্যাশাই আমার। যদি কারও কারনে কর্পোরেশনের সুনাম ও সুখ্যাতি প্রশ্নবিদ্ধ হয় বা কর্পোরেশনের দূর্ণাম ছড়িয়ে পড়ে তাহলে সেক্ষেত্রে রেহাই পাবার কোন সুযোগ থাকবে না।

জনাব আ জ ম নাছির উদ্দীন বলেন, স্বাস্থ্য সেবা নীতিমালার ভিত্তিতে কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ পরিচালিত হবে। তিনি আশা করেন অতীতের সবকিছু ভুলে গিয়ে প্রত্যেকে মানসিক পরিবর্তন সাধন করে নিজ নিজ কার্যক্রম পরিচালনা করবেন।

প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক স্থায়ী কমিটির সভা কমিটির সভাপতি কাউন্সিলর নাজমুল হক ডিউক, ৩১ নং ওয়ার্ড কাউন্সিলর তারেক সোলায়মান সেলিম, স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আলী, মেমন মাতৃসদন হাসপাতালের কনসালটেন্ট ডা. প্রীতি বড়ুয়া, এম ও ইনচার্জ ডাঃ আশীষ কুমার মুখার্জী, ডাঃ আর পি আসিফ খান, ডা. রহিমা খাতুন, ডা. রাশেদুল ইসলাম,ডা. দীপা ত্রিপুরা, ডা. নিবেদিতা পাল, হোসনে আরা, ডা.সুশান্ত বড়ুয়া সহ অন্যরা বক্তব্য রাখেন।

আপনার মতামত দিন....

এ বিষয়ের অন্যান্য খবর:


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


CAPTCHA Image
Reload Image

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.