পুলিশি নির্যাতনের প্রতিবাদে বরমী বাজারে ধর্মঘট ব্যবসায়ীদের বিক্ষোভ

আতিকুর রহমান, সিটিজিবার্তা২৪ডটকম

শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০১৬

gazipur-railly

গাজীপুরঃ গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বরমী বাজারের দোকানপাট বন্ধ, বরমী কাওরাইদ সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে সাধারণ ব্যবসায়ীরা।

২৩ শুক্রবার দুপুর ১১টা থেকে ১২টা পর্যন্ত সড়ক অবরোধ করে বরমী বাজার জনতার মোড়ে এসব কর্মসুচী পালিত হয়।

শুক্রবার বিকেল তিনটা পর্যন্ত দোকানপাট বন্ধ ও শুক্রবারের মধ্যে ব্যবসায়ীদের মুক্তি দেয়া না হলে শনিবার থেকে অনির্দিষ্টকালের জন্য বরমী বাজারের সাথে সকল প্রকার যোগাযোগ বন্ধের ঘোষণা দেয় ব্যবসায়ীরা।

ডিবি পুলিশ ও শ্রীপুর থানা পুলিশ দ্বারা ব্যবসায়ী নির্যাতনের প্রতিবাদ এবং নিরীহ ব্যবসায়ীর মুক্তির দাবীতে সাধারণ ব্যবসায়ীরা এ কর্মসূচী পালন করেন।

বরমী বাজার বণিক সমিতির সভাপতি অহিদুল হক ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেন মোড়লের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য দেন বরমী বাজারের ব্যবসায়ী, ব্যবসায়ী নেতা, আওয়ামীলীগ নেতা ও জনপ্রতিনিধিবৃন্দ।

বরমী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুস ছামাদ শেখ তার বক্তৃতায় বলেন, কয়েক মাস যাবত ডিবি ও শ্রীপুর থানা পুলিশ বরমী বাজারের ব্যবসায়ীদের নানাভাবে হয়রানি করছে।

বণিক সমিতির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন মোড়ল বলেন, ম্যাজিস্ট্রেট ছাড়া সাদা পোশাকে ডিবি পুলিশ বিভিন্ন ব্যবসায়ীদের দোকানে হানা দিয়ে থাকে। তারা ভ্রাম্যমান আদালতের ভয় দেখিয়ে নিরীহ ব্যবসায়ীদের কাছ থেকে নীরব চাঁদাবাজি করছে।

বরমী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল হক বাদল সরকার বলেন, বৃহস্পতিবার উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় স্থানীয় সংসদ সদস্য (গাজীপুর-৩) এডভোকেট মোঃ রহমত আলী পুলিশের বিরুদ্ধে মানুষ হয়রানির নানা প্রশ্ন তুলে ধরেন। এসময় শ্রীপুর থানা পুলিশের প্রতিনিধি এস আই হেলাল উদ্দিন তা এড়িয়ে যান।

প্রত্যক্ষদর্শী, বরমী বাজারের সাধারণ ব্যবসায়ী ও ব্যবসায়ী নেতাদের ভাষ্যমতে, বৃহষ্পতিবার রাত আটটার দিকে সাদা পোশাকে চারজন ব্যক্তি পলিথিন জব্দের নামে আমীর ট্রেডার্সে অভিযান চালায়। তারা ওই দোকানে পলিথিন জব্দ করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দণ্ড দেয়ার কথা বলে। এসময় বাজারের ব্যবসায়ীরা ম্যাজিস্ট্রেট বিহীন ভ্রাম্যমান আদালতের প্রশ্ন তুলেন। এ নিয়ে ডিবি পুলিশের সাথে তাদের বাগবিতন্ডা হয়। এরই ফাঁকে ইটপাটকেলের আঘাতে ইয়াসিন (৩৬) নামে এক ডিবি পুলিশের কনস্টেবল আহত হন। পরে ব্যবসায়ীরা পুলিশদের বরমী বাজার বণিক সমিতিতে অবরুদ্ধ করে রাখেন। পরবর্তীতে পুলিশ জনবল বাড়িয়ে ঘটনাস্থল থেকে পুলিশ সদস্যদের উদ্ধার ও তিন ব্যবসায়ীকে আটক করে নিয়ে যায়। ব্যবসায়ীরা দাবী করেন কোনো ব্যবসায়ী পুলিশের ওপর হামলা করেনি। পুলিশের সোর্স অথবা বহিরাগত কেউ পরিকল্পিতভাবে একজন পুলিশকে ইটপাটকেলে আহত করে থাকতে পারে।

এ ঘটনায় চারজনকে আটক করে ডিবি পুলিশ। তারা হল শাহাদাত হোসেন শামীম, শরীফ মোড়ল, বাবুল আকন্দ ও ভাপন দাস। এ ঘটনায় বাজারের সকল দোকানপাট বন্ধ করে গ্রেফতার আতংকে বাজার ত্যাগ করে ব্যবসায়ীরা।

এ ব্যাপারে গাজীপুর ডিবি পুলিশের পরিদর্শক আমির হোসেন সাংবাদিকদের জানান, এস আই রফিকুল ইসললামের নেতৃত্বে ডিবি পুলিশের চার সদস্যের একটি দল বরমী বাজারের কয়েকটি দোকান থেকে পলিথিন জব্দ করে। এতে ওই ব্যবসায়ীদের উষ্কানিতে ডিবি পুলিশের কনস্টেবল ইয়াসিন (৩৬) ইটপাটকেলে আহত হন। ডিবি পুলিশের বিরুদ্ধে অভিযোগগুলো সত্য নয়।

আপনার মতামত দিন....

এ বিষয়ের অন্যান্য খবর:


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


CAPTCHA Image
Reload Image

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.