টুম্পা হত্যার বিচারের দাবিতে গাজীপুরে বিক্ষোভ

গাজীপুর প্রতিনিধি,  সিটিজিবার্তা২৪ডটকম

বৃহস্পতিবার,  ২২ সেপ্টেম্বর ২০১৬

tumpa-parents

আতিকুর রহমানঃ গাজীপুরে গৃহবধূ নুসরাত জাহান টুম্পা (৩০) হত্যার প্রতিবাদে এবং আসামিদের গ্রেফতার ও বিচার দাবিতে বিক্ষোভ করেছে এলাকাবাসী।

২২ সেপ্টেম্বর বৃহস্পতিবার বেলা ১১টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এই বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

প্রায় ঘণ্টাব্যাপী বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থী, চাকরিজীবী ও ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার কয়েকশ’ মানুষ অংশ নেয়। কর্মসূচি থেকে টুম্পার স্বামী গাজীপুর সিটি কাউন্সিলর সোলায়মান মিয়ার ফাঁসি দাবি করা হয়।

এ সময় নিহত টুম্পার বাবা নজরুল ইসলাম, মা সেলিনা ইসলাম ও ছেলে নির্জন ইসলাম নাফি (৮) সুষ্ঠু বিচারের দাবিতে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

টুম্পার বাবা-মা বলেন, তাদের মেয়েকে অনেক নির্যাতন করে হত্যা করা হয়েছে। এ ধরনের নির্মম ঘটনা এদেশে যেন আর না ঘটে। হত্যাকারী সোলায়মান মিয়াকে দ্রুত গ্রেফতার করে ফাঁসির দাবি করেন তারা।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন গাজীপুর সিটি করপোরেশনের কাউন্সিলর শফিকুল আমিন তপন, আজাহারুল ইসলাম মোল্লা, মোঃ খলিলুর রহমান, আওয়ামী লীগ নেতা শেখ মো. আক্কাস আলী ও বিএনপি নেতা মোঃ ইদ্রিস আলী সরকার।

tumpa-murder

উল্লেখ্য, গাজীপুর সিটি করপোরেশনের ২নং ওয়ার্ডের কাউন্সিলর সোলায়মান মিয়া তার স্ত্রী ও একমাত্র সন্তান নিয়ে ঢাকা উত্তরার ৭নং সেক্টরের ৪ নম্বর রোডের ৪ নম্বর বাসায় কয়েক বছর ধরে বসবাস করতেন। স্বামীর পরকীয়ায় প্রতিবাদ করায় নির্যাতন করে টুম্পাকে হত্যা করা হয় বলে টুম্পার পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

এ ঘটনায় ২০ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে টুম্পার বাবা নজরুল ইসলাম বাদী হয়ে স্বামী সোলায়মান, তার বাবা নুরুল ইসলাম, মা সাহেরা, ভাই সাদেক, গার্লফ্রেন্ড ডেন্সার বুবলি ওরফে মায়া ও সোলেয়মানের গাড়ি চালক আমিরুলসহ ছয়জনকে আসামি করে উত্তরা পশ্চিম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এদিকে ঘটনার পর থেকে টুম্পার স্বামী সোলায়মান পলাতক রয়েছে।

আপনার মতামত দিন....

এ বিষয়ের অন্যান্য খবর:


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


CAPTCHA Image
Reload Image

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.