নিজস্ব ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম
বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০১৬
চট্টগ্রাম: সিটি কর্পোরেশন কর্তৃক নির্দিষ্ট করা স্থানে কোরবানী’র পশু জবাই এবং নির্দিষ্ট ডাষ্টবিনে পশুর নাড়ী-ভূঁড়ি রাখার আহবান জানিয়েছেন মেয়র আ জ ম নাছির উদ্দীন।
পবিত্র ঈদ-উল-আযহা’র কোরবানী’র পশু সিটি কর্পোরেশন নির্ধারিত স্থানে জবাইকরণ, নাড়ী-ভূঁড়ি যত্র-তত্র, সড়ক-ফুটপাত, খাল-বিল,নালা-নর্দমা, ডোবা-জলাশয় ইত্যাদিতে না ফেলা, নিকটস্থ ডাষ্টবিন, কন্টেইনার বা কর্পোরেশনের আবর্জনাবাহী গাড়ী সহজে চলাচল করতে পারে এমন স্থানে পশুর নাড়ী-ভূঁড়ি ও বর্জ্য রাখার জন্য নগরবাসীর নিকট অনুরোধ জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।
তিনি এক বিবৃতিতে বলেন, পরিষ্কার-পরিচ্ছন্ন ও দূষনমুক্ত পরিবেশ এর লক্ষে কোরবানী’র পশু জবাই করার সাথে সাথে পশুর রক্ত ধুয়ে ফেলতে হবে।
মেয়র বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন ১৩ সেপ্টেম্বর কোরবানী’র দিন সকাল ৯ টা থেকে বর্জ্য অপসারন কার্যক্রম শুরু করবে। এ লক্ষে নগরীর ৪১টি ওয়ার্ডের কাউন্সিলর, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর, বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটি সার্বক্ষণিক মনিটরিংএ থাকবেন।
তিনি বলেন, কোরবানী’র জবাইকৃত পশুর বর্জ্য কোরবানী’র দিন রাত ১০ টার পর কোথাও পড়ে থাকতে দেখা গেলে বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর শৈবাল দাশ সুমন-০১৯১১-৮৮৫১৯৯, ০১৭৬৬-৪০২৪২৫, উত্তর জোনের আহবায়ক কাউন্সিলর মোহাম্মদ আজম-০১৭১৫-৯৬৫৯১১, দক্ষিণ জোনের আহবায়ক কাউন্সিলর মোহাম্মদ জাবেদ-০১৮১৯-৩১৭৩০১, পূর্ব জোনের আহবায়ক- কাউন্সিলর হাজী নুরুল হক -০১৮৫১-৫৯১০১৯৯, পশ্চিম জোনের আহবায়ক সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর মিসেস জেসমিনা খানম -০১৮১৯-১৭৩২৮০ এর মোবাইল নম্বরে এবং সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ শফিকুল মান্নান সিদ্দিকী-০১৭১২-২৫২৬১৫, পরিচ্ছন্ন কর্মকর্তা মোরশেদ আলম-০১৬৭৫-২১৮৪৮৫ এবং শেখ হাসান রেজা-০১৭১৫-৬৭৬৭৭০ নম্বরে এবং কন্ট্রোল রুম ৬৩০৭৩৯, ৬৩৩৬৪৯ নম্বরে জানানোর জন্য অনুরোধ জানিয়েছেন।






