বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের সময়সূচী চূড়ান্ত

খেলা ডেস্ক, সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম

Published: 2016-06-28 00:48:20 AM BdST

Bangladesh vs England series 2016

টাইগারদের সাথে তিনটি ওয়ানডে ও দুইটি টেস্ট ম্যাচের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ইংলিশদের বাংলাদেশ সফরের চূড়ান্ত সময়সূচী প্রকাশ করা হয়েছে।

যদিও এ বিষয়ে বিসিবি থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি। তবে ক্রিকেট ভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন-ক্রিকেইনফোর পক্ষ থেকে ইংলিশদের বাংলাদেশ সফরের পূর্ণাঙ্গ সময়সূচী প্রকাশ করা হয়েছে।

বাংলাদেশে ৩টি ওয়ানডে এবং ২টি টেস্ট ছাড়াও আরো ১টি একদিনের এবং দুই দিনের ১টি প্রস্তুতি ম্যাচ খেলবে ইংলিশরা। সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকা এবং চট্টগ্রামে। তবে প্রথম একদিনের প্রস্তুতি ম্যাচটি অনুষ্ঠিত হবে ফতুল্লায় এবং দুই দিনের প্রস্তুতি ম্যাচটি চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সফরে সর্বশেষ ২০১০ সালে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে এসেছিল ইংল্যান্ড। ৫ বছর পর ৩টি ওয়ানডে ও ২টি টেস্ট ম্যাচের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে টাইগারদের মাঠিতে পা রাখতে যাচ্ছে বিশ্ব ক্রিকেটের তিন মোড়লের অন্যতম এই থ্রি-লায়ন্সরা।

গত বিশ্বকাপে ইংলিশদের হারিয়ে কোয়াটার-ফাইনালে খেলা নিশ্চিত করেছিল মাশরাফির নেতৃত্বে বাংলার টাইগারেরা। প্রতিশোধে মরিয়া ইংলিশরা কি সিরিজ জিতে বিশ্বকাপে হারের শোধ নিবে নাকি দেশের মাটিতে টানা সিরিজ জয়ের সাফল্যে ধরে রেখে বাংলাদেশ বুকে ইংলিশ বধের রূপকথা রচনা করবে ক্রিকেট বিশ্ব। মাশরাফি-মুশফিকের নেতৃত্বে টাইগাররা দুই সিরিজে ইংলিশ বধের রূপকথা রচনার অপেক্ষায় মূখিয়ে আছে ষোল কোটি ক্রিকেট পাগল বাঙ্গালী জাতি।

অধিনায়ক অ্যালিস্টার কুকের নেতৃত্বে আগামী ৩০ সেপ্টেম্বর ঢাকা শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছানোর কথা রয়েছে ইংল্যান্ড ক্রিকেট দলের। টাইগারদের সাথে সিরিজ শুরু করার আগে ইংলিশরা ফতুল্লায় ৪ অক্টোবর ১টি একদিনের প্রস্তুতি ম্যাচ খেলতে মাঠে নেমে পড়বে।

৭ অক্টোবর মিরপুর শের-ই-বাংলায় ১ম ওয়ানডে দিয়ে শুরু হবে বাংলাদেশ-ইংল্যান্ডের তিন ম্যাচের ওডিআই সিরিজ। ৯ অক্টোবর দ্বিতীয় ওডিআই ম্যাচটিও অনুষ্ঠিত হবে মিরপুরের ভেন্যুতে। তারপরদিনই সিরিজের শেষ ওয়ানডে ম্যাচটি খেলতে চট্টগ্রামে যাবে দুই দল। জহুর আহম্মদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি।

চট্টগ্রামে ওডিআই সিরিজ শেষে ইংলিশরা একটি দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে এম এ আজিজ স্টেডিয়ামে।

এরপর ২০-২৪ অক্টোবর জহুর আহম্মদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-ইংল্যান্ডের প্রথম টেস্ট ম্যাচ। ২৮ অক্টোবর থেকে ০২ নভেম্বর মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি।

টানা ৩৪ দিনের বাংলাদেশ ট্যুরে রুট-বাটলাররা টাইগারদের সাথে ওয়ানডে ও টেস্ট সিরিজ শেষ করেই উড়ে যাবে ভারতে। সেখানে তারা পরবর্তী আরেকটি সিরিজ খেলবে স্বাগতিক ভারতের সাথে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *