Sunday,17 Sep 2017
Ctgbarta24.com
কক্সবাজার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সদস্যরা অভিযান চালিয়ে ১৬০০ পিস ইয়াবাসহ এক যুবক কে আটক করেছে।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) কলাতলী শ্যামল কাউন্টার এর সামনে থেকে মো: আকাশ মিয়া (৩২) কে আটক করা হয়।
এসময় আটক ব্যক্তির শরীর তল্লাশী করে কোমড়ে স্কচ টেপ দ্বারা মোড়ানো আটটি নীল রং এর পলি প্যাকেট হতে মোট ১৬০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
তার বিরুদ্ধে কক্সবাজার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০ এর ১৯(১) অনুসারে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানা যায়।



