Home শিক্ষা ডিপ্লোমা শিক্ষার্থীদের জন্য প্রতি বিভাগে প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবী
ডিপ্লোমা শিক্ষার্থীদের জন্য প্রতি বিভাগে প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবী
Tuesday, 19 Sep 2017
Ctgbarta24.com
প্রেস রিলিজ

৬২ তে তৎকালীন পশ্চিম পাকিস্তান সরকারের গণবিরোধী শিক্ষা সংকোচনমূলক শিক্ষানীতি চাপিয়ে দেওয়ার প্রতিবাদে দেশব্যাপী সংঘটিত তুমুল ছাত্র আন্দোলন চলাকালে নিহতদের স্মরণে ও মহান শিক্ষা দিবস উপলক্ষে চট্টগ্রাম পলিটেকনিক ছাত্রলীগ ও কেন্দ্রীয় ছাত্র সংসদের যৌথ উদ্যোগে এক র্যালী নগরীর নাসিরাবাদস্থ চট্টগ্রাম পলিটেকনিক ক্যাম্পাসের ভেতরে শুরু হয়ে প্রশাসনিক ভবন ও বিভিন্ন ডিপার্টমেন্ট প্রদক্ষিণ করে কেন্দ্রীয় ছাত্র সংসদ কার্যালয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম পলিটেকনিক ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে ও যুম্ন সাধারণ সম্পাদক আনিসুল ইসলাম সাজিদের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন পলিটেকনিক ছাত্র সংসদের ভিপি বেলাল উদ্দিন, ছাত্রলীগের যুম্ন সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম মিয়াজি, ছাত্র সংসদের সহ সম্পাদক ইয়াসিন আরাফাত বাপ্পী।
বক্তারা বলেন, ৬২ এর ছাত্র-জনতার আন্দোলনে অর্জিত রক্তস্নাত এই মহান শিক্ষা দিবসকে এতদিন পর্যন্ত জাতীয় দিবসের মর্যাদা না দেয়া আমাদের জন্য জাতির জন্য লজ্জাজনক। তাই এবারের শিক্ষা দিবসের কর্মসূচি থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দিবসটি জাতীয় দিবসের মর্যাদা দেয়ার জন্য আহ্বান জানান তারা।
এসময় বক্তারা আরও বলেন, প্রতি বছর পলিটেকনিক সমূহ থেকে এক লক্ষেরও বেশি শিক্ষার্থী ডিপ্লোমা পাশ করে বের হলেও তাদের উচ্চ শিক্ষার জন্য গাজীপুরে ৫৪০ আসনের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাড়া আরও কোন সরকারি বিশ্ববিদ্যালয় নেই। যার ফলে প্রতি বছর একলক্ষেরও বেশি শিক্ষার্থী উচ্চ শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। তাই অনতিবিলম্বে দেশের প্রতিটি বিভাগে একটি করে ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় স্থাপন করার দাবী জানান। একই সাথে চট্টগ্রাম শহরের গণ পরিবহণে শিক্ষার্থীদের কাছ থেকে হাফভাড়া নেওয়ার দাবী জানান তারা।
এসময় উপস্থিত ছিলেন পলিটেকনিক ছাত্রলীগের সহ সম্পাদক শেখ ফজলে রাব্বী,ছাত্রলীগ নেতা রাসেল জমাদ্দার, কামবার হোসেন রকি, একরামুল কবির, মোঃ রাসেল,আদনান জয়, মোঃ খোরশেদ আলম সহ পলিটেকনিক ছাত্রলীগ ও ছাত্র সংসদের নেতৃবৃন্দ।
আপনার মতামত দিন....