সোমবার,০৭ আগস্ট ২০১৭
সিটিজিবার্তা২৪ডটকম
চট্রগ্রাম : প্রাথমিক বিদ্যালয় পর্যায় থেকেই শিক্ষার্থীদের “শুদ্ধাচার” আত্মস্থ করানোর উদ্যোগ হিসেবে আজ সোমবার সীতাকুন্ড উপজেলার সকল উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ে দোকানদারবিহীন “সততা স্টোর” গঠন এর অংশ হিসেবে বাঁশবাড়ীয়া উচ্চ বিদ্যালয় এবং বাঁশবাড়ীয়ার সকল প্রাথমিক বিদ্যালয় “সততা স্টোর” এর শুভ উদ্বোধন করা হয়।
জানা যায়, সততা স্টোর থেকে পণ্য কিনে শিক্ষার্থীরা সংরক্ষিত নির্দিষ্ট বাক্সে টাকা জমা দিবে। সততা স্টোরে শিক্ষার্থীদের বিবেক-ই হবে দোকানদার।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও স্কুলের ছাত্র-ছাত্রীসহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।









