নগরীতে মাছ বোঝাই কাভার্ডভ্যান থেকে ১ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার

Monday,20 Nov 2017

Ctgbarta24.com

চট্রগ্রাম : নগরীর বাকলিয়া থানার চাক্তাই এলাকায় মাছ বোঝাই একটি কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে ১ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার করেছে নগর গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে।

(১৯ নভেম্বর ) রোববার দিনগত রাত আড়াইটায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন নগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (বন্দর) মো.শহিদুল্লাহ।

নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (পশ্চিম) এ এ এম হুমায়ুন কবির জানান, টেকনাফ থেকে আসা মাছ বোঝাই কাভার্ডভ্যানটি শাহ আমানত সেতু পার হয়ে ফিশারিঘাটের দিকে যাওয়ার সময় তল্লাশি চালানো হয়। এসময় গাড়িতে ১ লাখ ২০ হাজার ইয়াবা পাওয়া যায়।

আপনার মতামত দিন....

এ বিষয়ের অন্যান্য খবর:


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


CAPTCHA Image
Reload Image