Saturday,18 Nov 2017
Ctgbarta24.com
চট্রগ্রাম ঃ নগরীর গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজাসহ এক জনকে আটক করেছে পুলিশ।
আটককৃত মোঃ কামাল (৩৫), পিরোজপুর জেলার মৃত সিরাজ উল্লাহর পুত্র বলে জানা যায়।
জানা যায়, ১৮ নভেম্বর শনিবার সকাল ০৭.১৫ ঘটিকায় মহানগর গোয়েন্দা বিভাগের পুলিশ পরিদর্শক জনাব নিজাম উদ্দিন এর নেতৃত্বে এসআই আবদুল মোনাফ, এসআই আলাউদ্দিন, এএসআই শিবু মজুমদার ও সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানাধীন পুরাতন রেলষ্টেশন এর প্রবেশ মুখে, ষ্টেশন রোড জামে মসজিদের বিপরীত দিকে পাকা রাস্তার উপর বিশেষ অভিযান পরিচালনা করে একটি প্লাস্টিকের বাজার ব্যাগের ভিতরে রক্ষিত পলিথিন মোড়ানো অবস্থায় ১০(দশ) কেজি গাঁজা সহ হাতে নাতে কামালকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানাত, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লা এলাকা হতে গাঁজা সংগ্রহ করে চট্টগ্রাম মহানগর এলাকার বিভিন্ন স্থানে বেশি দামে বিক্রয় করতো বলে স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কোতোয়ালী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।










