বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর ২০১৫
সিটিজিবার্তা২৪ডটকম : চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের বিজয় র্যালিতে ছাত্রশিবিরের হামলার জের ধরে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় চট্টগ্রাম কলেজের ২ ছাত্রাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার পর এবার পার্শ্ববর্তী সরকারি হাজী মুহাম্মদ মহসীন কলেজের ছাত্রবাস দুটিও বন্ধ ঘোষণা করা হয়েছে।
বুধবার রাতে কলেজের একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে কলেজের অধ্যক্ষ প্রফেসর অঞ্জন কুমার নন্দী বলেন, ‘চট্টগ্রাম কলেজে ছাত্রলীগ ও শিবিরের সংঘর্ষের পর অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে একাডেমিক কাউন্সিলের সভায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কলেজের ছাত্রবাস দুটি বন্ধ ঘোষণা করা হয়েছে। ঘোষণা অনুযায়ী মুসলিম ছাত্রাবাস ও নতুন হোস্টেলের ছাত্রদের ছাত্রাবাস ত্যাগ করতে বলা হয়েছে।’
সূত্র : বাংলামেইল




