কেরানীগঞ্জে একই পরিবারের চারজনকে হত্যার দায়ে ৪ আসামির মৃত্যুদণ্ড

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০১৫

সিটিজিবার্তা২৪ডটকম

keranigonj

স্টাফ রিপোর্টার : ঢাকার কেরানীগঞ্জে ডাকাতির মাল ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব ও পরকীয়ার জের ধরে এক পরিবারের চারজনকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় চার আসামিকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার চাঞ্চল্যকর এ হত্যা মামলার রায় ঘোষণা করেন ঢাকার জেলা ও দায়রা জজ এসএম কুদ্দুস। ফাঁসির সাজা পাওয়া চার আসামি হলেন- সুমন, জাকারিয়া হোসেন জনি, সুমন ওরফে সিএনজি সুমন ও মো. নাসিরউদ্দিন। এছাড়া মামলার আরেক আসামি আফসানা আক্তারকে খালাস দিয়েছেন আদালত।

এ মামলার অভিযোগে বলা হয়, ২০১৪ সালের ২৫ সেপ্টেম্বর দক্ষিণ কেরানীগঞ্জ থানার কদমপুর শাকিন এলাকায় শামসুদ্দিন মিয়ার বাড়িতে ডাকাতির মালামাল ভাগ বাটোয়ারা ও পরকীয়ার জের ধরে সাজু, তার স্ত্রী রঞ্জু, ছেলে ইমরান, মেয়ে সানজিদাকে ঘাড় ভেঙে হত্যা করা হয়। ছয়তলা একটি ভবনের দ্বিতীয় তলা থেকে চারজনের হাত-পা চোখ বাঁধা লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় সাজুর ভাই বছিরউদ্দিন গত ২০১৪ সালের ২৫ সেপ্টেম্বর একটি হত্যা মামলা করেন। পরে এ ঘটনায় পুলিশ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে।

২০১৫ সালের ১৬ জানুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা কেরানীগঞ্জ থানার এসআই মনিরুজ্জমান আসামি সুমন ডালি ওরফে ডাকু সুমন, জাকারিয়া হোসেন, সিএনজি সুমন, নাজির উদ্দিন ও আফসানার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

আসামিরা আদালতে তাদের দোষ স্বীকার করে জবানবন্দীও দিয়েছেন। গত ৪ জুন এ মামলাটিতে আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়।

মামলায় ২৮ জন সাক্ষির মধ্যে ২৪ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়।

আপনার মতামত দিন....

এ বিষয়ের অন্যান্য খবর:


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


CAPTCHA Image
Reload Image

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.