গাজীপুরে ময়দার বস্তাবোঝাই ট্রাক উল্টে মুরগি ব্যবসায়ীর মৃত্যু

বুধবার,০২ নভেম্বর ২০১৬

img_7942মুহাম্মদ আতিকুর রহমান (আতিক)

গাজীপুর জেলা প্রতিনিধি ঃ ঢাকা বাইপাস সড়কের গাজীপুর সিটি কর্পোরেশনের ধীরাশ্রম এলাকায় ময়দার বস্তাবোঝাই একটি ট্রাক তার নিচে চাপা পড়ে এক মুরগি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। ওই ব্যবসায়ীর নাম বিল্লাল হাজি (৫২।

২ নভেম্বর বুধবার ভোরে ধীরাশ্রম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিল্লাল সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার চরকেতনপাড়া এলাকার সিরাজুল ইসলাম সরকারের ছেলে। বিল্লাল হাজি ওই ট্রাকের ময়দার বস্তার ওপরে বসে চট্টগ্রাম অভিমুখে যাচ্ছিলেন।

নাওজোর হাইওয়ে ফাঁড়ির এসআই আব্দুস সালাম জানান, বগুড়া থেকে ময়দার বস্তাবোঝাই একটি ট্রাক চট্টগ্রাম যাচ্ছিল। পথে বুধবার ভোরে ধীরাশ্রম এলাকায় পৌঁছালে ট্রাকটি উল্টে রাস্তার পাশে পড়ে যায়। এতে ট্রাকের ওপর থাকা বিল্লাল হাজি বস্তার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশের রেকার নিয়ে সকাল ৯টার দিকে বস্তা ও ট্রাক সরিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ট্রাকচালক ঘুমের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ওই দুর্ঘটনা ঘটে। তবে ঘটনার পর থেকে চালক নিখোঁজ রয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *