Sunday,08 Oct 2017
Ctgbarta24.com
চকরিয়া : কক্সবাজার জেলার চকরিয়া থেকে ৩০,০০০ হাজার পিস ইয়াবাসব ০৩ জনকে আটক করেছে চিরিংগা হাইওয়ে পুলিশ। এসময় ইয়াবা বহনের দায়ে দুইটি মটর সাইকেলও জব্দ করা হয়েছে।
রোববার (০৮ অক্টোবর) রাত ০২ টার দিকে এসব ইয়াবা ট্যাবলেটসহ পালসার মডেলের মটর সাইকেল জব্দ করা হয়।
আটককৃতরা হলেন, মহিন উদ্দিন(২২)পিতা: মৃত জাফর আহমেদ,আরিফুল ইসলাম পিতা : সামছুল ইসলাম,
নুরুল আলম,পিতা মো: মিয়া এবং তিনজনই পদুয়ার লোহাগাড়া এলাকার বাসিন্দা।
জানা যায়,চিরিংগা হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ সাজেন্ট মোহাম্মদ নুরে আলম এর নেতৃত্বে এস.আই মো নাছির , এসআই আনোয়ার ও সংগীয় ফোর্সসহ বিশেষ অভিযান চালিয়ে চকরিয়া কলেজ গেইট এলাকার মহাসড়ক থেকে দুইটি পালসার মটর সাইকেল থেকে ৩০০০০ পিস ইয়াবা উদ্ধার করেন।
উল্লেখ্য এই নিয়ে অক্টোবর-১৭ মাসে উক্ত ফাড়ি কর্তৃক ৩১,৫০০ ইয়াবা উদ্ধার ০৩ টি মাদক মামলা করা হয়েছে বলে জানা যায়।





