চট্টগ্রাম কলেজে কার্তুজ উদ্ধারের ঘটনার প্রতিবাদে ছাত্রলীগের বিক্ষোভ

শনিবার, ১২ মার্চ ২০১৬

সিটিজিবার্তা২৪ডটকম 

ctg collegeনিজস্ব প্রতিবেদক, চট্রগ্রাম : চট্টগ্রাম কলেজ থেকে কার্তুজ উদ্ধারের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে কলেজ ছাত্রলীগ।

শনিবার দুপুরে কলেজ চত্বর থেকে মিছিলটি বের হয়ে চকবাজার গুলজার মোড়, অলি খাঁ মসজিদ মোড় প্রদক্ষিণ করে কলেজ চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে শেষ হয়।

সমাবেশে বক্তারা বলেন, ৮ মার্চ কুখ্যাত যুদ্ধাপরাধী চট্টগ্রাম কলেজের ছাত্র ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাতা সভাপতি মীর কাসেম আলী’র রায়কে কেন্দ্র করে কলেজে বড় ধরনের নাশকতার উদ্দেশ্যে রাতের আঁধারে রসায়ন বিভাগের ল্যাবে পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে জামাত শিবিরের সশস্ত্র ক্যাডাররা। চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ এই হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে আসছে।

কলেজের সার্বিক নিরাপত্তার এবং সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে অনতিবিলম্বে এই সকল চিহ্নিত দেশ বিরোধী শিবির ক্যাডারদের গ্রেপ্তার করে আইনী প্রক্রিয়ার মাধ্যমে যথোপযুক্ত শাস্তির দাবী জানাচ্ছি। অন্যথায় কলেজে যে কোন ধরনের নাশকতা এবং ক্যাম্পাসে সৃষ্ট যেকোনো পরিস্থিতির দায় প্রশাসনকে নিতে হবে।

সমাবেশে বক্তব্য দেন নগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, সদস্য কামরুল হুদা পাভেল, মোস্তফা কামাল, কলেজ ছাত্রলীগ নেতা মাহমুদুল করিম, সোহেল রানা প্রমুখ।

চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ নেতা ইমতিয়াজ হোসেন, জসিম উদ্দিন নাহিদ, রফিক হোসেন, নাঈম উদ্দিন,জয়নাল আবেদীন, কামরুল হাসান মাসুম, নাজমুল হাসান, বিশ্বজিৎ শর্মা, আমিনুর রহমান রিফাত, কণিক বড়ুয়া, রিদুওয়ানুল বারী ফরহাদ, সরফুল ইসলাম মাহী, জামাল উদ্দিন, মো: ফয়সাল হাসান উপস্থিত ছিলেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


CAPTCHA Image
Reload Image