বৃহস্পতিবার, ৩১ আগস্ট ২০১৭
সিটিজিবার্তা২৪ডটকম
সোনাগাজীতে চাচীর ভিডিও ধারন করে ব্ল্যাকমেইলের চেষ্টার অভিযোগে ভাতিজা রাসেল কে ৮ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার সকালে ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিনহাজুর রহমান তাকে এ দন্ড প্রদান করেন।দন্ডপ্রাপ্ত রাসেল উপজেলার চরদরবেশ ইউপির চরসিহাভিকারী গ্রামের জান মোহাম্মদ মিয়াজি বাড়ীর নুর আলমের ছেলে।
গতকাল বুধবার সকালে চাচীর অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্ত রাসেল কে পুলিশ গ্রেফতার করে। তার বিরুদ্ধে অভিযোগ সে তার মোবাইলে দু:সম্পর্কের চাচীর ভিডিও ধারন করে অশ্লীল প্রস্তাব দেয়। কিন্তু চাচী রাজী না হওয়ায় ভিডিও ফেসবুকে প্রকাশ করার হুমকি দিয়ে ব্ল্যাকমেইলের চেষ্টা চালায়।









