Friday,03 May 2019
ctgbarta24.com
বিশেষ প্রতিবেদক : টেকনাফের জীম্বংখালী থেকে দুই লাখ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে ২ বিজিবি সদস্যরা। উদ্ধার ইয়াবার মূল্য ৬ কোটি টাকা বলে জানা যায়। তবে এসময় কাউকে আটক করা যায়নি।
শুক্রবার ০৩ মে ভোরের দিকে জীম্বংখালী ৭ নম্বর স্লুইচ গেইট থেকে ১০০ গজ দক্ষিণে খাল থেকে ডিঙ্গি নৌকা হতে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবি প্রেস সূত্রে জানান, সোর্সের মাধ্যমে বিজিবি জানতে পারে যে বিশাল একটি ইয়াবার চালান জীম্বংখালী ৭ নম্বর স্লুইচ গেইট দিয়ে প্রবেশ করবে।সে মোতাবেক টেকনাফ ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান, পিএসসি এর নেতৃত্বে উক্ত এলাকার স্লুইচ গেইটের পাশে অবস্থান নেন। এসময় টহলদল খালের ভিতর দিয়ে একটি ডিঙ্গি নৌকা আসতে দেখে চ্যালেনজ করে। বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে চোরকারবারিরা অন্ধকারে দ্রুত পালিয়ে যায়। পরে টহলদল নৌকাটি তল্লাশী করে সেখান থেকে ইয়াবা ভর্তি চারটি ব্যাগ উদ্ধার করেন।
উদ্ধার ইয়াবা ট্যাবলেটগুলো টেকনাফ ব্যটালিয়ন সদর দপ্তরে জমা রাখা হয়েছে।




