দাম্পত্য জীবনকে সুন্দর ও সুখী করতে করনীয়!

লাইফ স্টাইল ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম

শনিবার, ৩০ এপ্রিল ২০১৬

দাম্পত্য জীবনকে সুন্দর ও সুখী করতে করনীয়!

প্রতীকি ছবি

জীবনবৃত্তে পারস্পারিক ভালোলাগা থেকে জন্ম নেয় ভালোবাসা। আর ভালোবাসার শুভ পরিণতি বিয়ে। বিবাহ ধর্মীয়ভাবে ও সামাজিক রীতি হলেও এই সম্পর্ক স্থায়ী ও সুখী করতে উদ্যোগী হতে হয় দুজনকেই। দাম্পত্যজীবনে সবাই ভালোবাসে স্বামী/স্ত্রী কে। কিন্তু ভালোবাসার সম্পর্ক দীর্ঘদিন ধরে রাখতে পারে কয়জন? সবকিছু ঠিকঠাক চলছে দাম্পত্য জীবনে। কিন্তু তারপর ভুল–বোঝাবুঝির জন্য দূরত্ব সৃষ্টি হতে দেখা যায় অনেক সময়। আমি আমার স্বামী /স্ত্রী কে প্রাণের চেয়েও ভালোবাসি। আমার প্রতি ওর ভালোবাসায়ও আছে প্রাণের স্পন্দন। অথচ একজনের কিছু কথা, মনের কিছু ভাব সঙ্গীকে ভাবিয়ে তুলতে পারে। আন্তরিকতার অভাব না থাকলেও এ ধরনের অঘটন ঘটে যেতে পারে। যেমন স্ত্রীকে বলল, আজ সন্ধ্যায় চলো না যাই বাহিরে ডিনার কিংবা লাঞ্চ করু, খুব ভালো মানের একটা রেস্টুরেন্ট হয়েছে, প্লিজ চলোনা ছেলে মেয়েদের নিয়ে আজ খেয়ে আসি। কিন্তু আপনার ভালোবাসার মানুষটির আজ কাজের বিষন চাপ। সে হঠাৎ বলে বসল, বাহিরে খেতে গিয়ে সময় ও টাকা নষ্ট করার কোনো মানে হয়না! আমি ব্যবসায়িকভাবে টেনশন কিংবা অফিসের কর্মব্যস্ততার চাপে পড়েছি, ভালোবাসার মানুষগুলোর জন্যই তার এমন প্রতিউত্তর।

পরিবারপরিজন কিংবা সন্তানদের প্রেমের জন্যই সে ব্যবসায়িক কিংবা কর্মস্থানের অতিরিক্ত লপ্রেসার লোড নিচ্ছে। আপনার স্বামীর কাছ থেকে এমন উত্তর আপনি আশা করেননি তাই আপনি এতে মন খারাপ করে বসলেন এটা কিন্তু ভূল। এত্তো কিছু অতিরিক্ত টেনশন কিংবা কাজের চাপ সবকিছুইতো ভালোবাসার মানুষগুলোর জন্য আজ নিচ্ছে শুধু আপনাদের ভবিষ্যতের সুখ-শান্তির জন্য। আপনার কাছে এ দুয়ের সুন্দর সম্মিলন ঘটানো কঠিন কিছু নয়। এর মধ্য দিয়েই সম্পর্ক গভীরতর হয়।

এ ব্যাপারে কাউন্সেলিং সাইকোলজি বিশেষজ্ঞ ক্যারোলিন জুইক সব সময় বলেন, আগে নিজেকে প্রশ্ন করুন, আমি কি ঠিক করছি? এ রকম মনোভাব আপনার সঙ্গীকে কাছে ধরে রাখবে। যদি একজনও সম্পর্কের ক্ষেত্রে নিচের বিষয়গুলো মেনে চলেন, তবে অন্যদের চেয়ে নিজের সম্পর্ককে আলাদা করতে পারবেন।

বিবাহিত জীবনকে আরও সুন্দর এবং সুখী হতে যে বিষয়গুলোর চর্চা করতে হবে:

সততা

সম্পর্কের ক্ষেত্রে মূল স্তম্ভ হচ্ছে সততা। প্রতিটি সম্পর্কের বিষয়ে সততা দেখাতে হবে। একজনকে অন্যজনের অনেক কাছে নিয়ে আসবে যখন সে বলতে পারবে,‘যাই হোক তুমি আমার সম্পর্কে সত্যটাই জানবে’।

ক্ষমা

একদিনে কোনো সম্পর্ক গড়ে ওঠে না। কোনো ভুল হলে প্রথমেই সম্পর্ক ভেঙ্গে দেওয়ার চিন্তা না করে সংশোধনের সুযোগ দিতে হবে।

বোঝাপড়া

স্বামী-স্ত্রীর মধ্যে চমৎকার বোঝাপড়া থাকাটা খুব জরুরি।

বিশ্বাস 

এমন কিছু কখনো করা যাবে না যাতে করে দু’জনের মধ্যে বিশ্বাস নষ্ট হয়ে যায়। শুধুমাত্র অবিশ্বাসই একটি সম্পর্ক ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট।

সময় কাটানো

একসঙ্গে সময় কাটাতে আগ্রহী হতে হবে। দুজনের একান্ত সময়টুকু আনন্দময় করে তুলতে নতুন নতুন পরিকল্পনা করতে হবে।

বন্ধুত্ব

‘বিয়ের আগে আমরা খুব ভালো বন্ধু ছিলাম’। তো, বিয়ের পরে কী হলো? বিয়ের পর সম্পর্কটাকে আরও মজবুত করতে চাই দুজনের নিবিড় বন্ধুত্ব।

 স্বার্থপরতা

দাম্পত্য জীবনের ভালোবাসা সম্পূর্ণ নিঃস্বার্থ একটি ব্যাপার। স্বামী-স্ত্রীর সংসার জীবনে যদি স্বার্থ সংশ্লিষ্ট কোন কিছু জড়িত থাকে তখন তা আর ভালোবাসার পর্যায়ে পড়ে না।

পারফেক্ট খুঁজতে যাবেননা 

একজন মানুষ যেমন কখনো পারফেক্ট হতে পারেন না তেমনই আপনার প্রিয় স্বামী কখনো পারফেক্ট হবে না। অনেক খুঁত থাকবে এতে। কিন্তু তা মেনে নিয়ে চলার নামই স্বামী/স্ত্রীর প্রতি একে অপরের ভালোবাসা।

স্বামী/স্ত্রী উভয়ের সবকিছুকে আপন করে নেয়া

দাম্পত্য জীবনে সঙ্গীর ইম্পারফেকশনকে সুন্দর দৃষ্টিতে দেখতে হবে আপনাকে সবসময়। জীবন সঙ্গীর সব দোষ গুণ মেনে নেয়াই সত্যিকারের ভালোবাসা। তাকে পরিবর্তন করতে চাইলে তা কিন্তু ভালোবাসা নয়। আপনার সঙ্গীর পরিবার এবং তার প্রিয়জনদেরকেও আপনকরে নিতে চেষ্টা করতে হবে।

ধৈর্য

দাম্পত্য জীবনের পুরো সময়টাই হানিমুন মুডে থাকতে পারবো…এটা ভাবলে বড় ধরনের ধাক্কা খেতে হতে পারে। দুঃসময় আসতে পারে, এমন অবস্থায় ভেঙ্গে না পড়ে ধৈর্য ধরতে হবে।

এক বিয়েতে বিশ্বাস

এক সঙ্গীর সঙ্গেই সারাজীবন কাটানোর জন্য মনস্থির করতে হবে।

মিলন

বিয়ের কিছুদিন পরই অনেকের কাছে সম্পর্ক একঘেঁয়ে মনে হয়। এক্ষেত্রে নিজেদের মাঝে নিয়মিত শারীরিক সম্পর্ক হওয়াটাও কিন্তু দাম্পত্য জীবনে সুখী হওয়ার অন্যতম শর্ত। মিলনে শুধু নিজের নয় সঙ্গীর চাহিদা ও ইচ্ছার বিষয়েও গুরুত্ব দিতে হবে।

ভালোবাসা 

সব সম্পর্কের মূলে থাকে ভালোবাসা। সঙ্গীর জন্য ভালোবাসা থাকতে হবে এবং সেই ভালোবাসার প্রকাশও করতে হবে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


CAPTCHA Image
Reload Image