সোমবার,৩১ জুলাই ২০১৭
সিটিজিবার্তা২৪ডটকম
চট্রগ্রাম : বন্দর নগরী চট্টগ্রামের আকবরশাহ থানা পুলিশের একটি দল আকবরশাহ থানাধীন সিটি গেইটস্থ পুলিশ বক্সের বিপরীত পার্শ্বে আলমাস সিএনজি ফিলিং স্টেশনের সামনে এবং ডবলমুরিং থানাধীন সিডিএ আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে ৫৭ হাজার টাকা মূল্যমানের জালনোট উদ্ধার ও ০২ জন আসামীকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের নাম ঠিকানা :
১) বিবি আছমা নদী(৩০), স্বামী-মোঃ আল-আমিন, পিতা-মোঃ আব্দুল গনি, মাতা-বিবি মরিয়ম, সাং-চর আফজল, পন্ডিত বাড়ী, থানা-রামগতি, জেলা-লক্ষীপুর।
২)ফাতেমা বেগম(৩৫), পিতা-মৃত আবুল কাশেম, স্বামী-মোঃ শাহ্জাহান, সাং-চন্ডীপুর, মিস্ত্রি বাড়ী, থানা-রামগঞ্জ, জেলা-লক্ষীপুর বর্তমানে-আগ্রাবাদ সিডিএ আ/এ, ১৬নং রোড, বাড়ী নং-১৫৩, (ইদ্রিসের বাড়ী), থানা-ডবলমুরিং, জেলা-সিএমপি, চট্টগ্রাম।
পলাতক আসামীদ্বয়ের নাম ঠিকানা :
১) মোঃ শাহ্জাহান(৩৮), পিতা-আলী হোসেন, সাং-চন্ডীপুর, মিস্ত্রি বাড়ী, থানা-রামগঞ্জ, জেলা-লক্ষীপুর বর্তমানে-আগ্রাবাদ সিডিএ আ/এ, ১৬নং রোড, বাড়ী নং-১৫৩, (ইদ্রিসের বাড়ী), থানা-ডবলমুরিং, জেলা-সিএমপি, চট্টগ্রাম ।
২) ঝর্না আক্তার জোহরা(৩৬), স্বামী-মোঃ সুমন, সাং-অজ্ঞাত, থানা ও জেলা-অজ্ঞাত।
গতকাল রোববার সন্ধ্যা ০৭:৩০ ঘটিকার সময় সিএমপি’র আকবরশাহ থানার এসআই/মোঃ আক্কাস আলী মজুমদার এর নের্তৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ সিটি গেইট চেকপোষ্ট-৪৪(দিবা) ডিউটি করাকালীন নিয়মিত যানবাহন তল্লাশীকালে এজাহার নামীয় ০১নং আসামী বিবি আছমা নদী (৩০)’কে আকবরশাহ্ থানাধীন সিটি গেইটস্থ পুলিশ বক্সের বিপরীত পার্শ্বে আলমাস সিএনজি ফিলিং স্টেশনের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর দিয়ে দক্ষিণ দিক হতে উত্তর দিকে কৌশলে পায়ে হেঁটে সিটি গেইট অতিক্রম করার সময় ৪০(চল্লিশ)টি ১,০০০(এক হাজার) টাকা মূল্যমানের জালনোটসহ আটক করেন।
আটককৃত আসামীর দেওয়া তথ্যের ভিত্তিতে ডবলমুরিং থানাধীন সিডিএ আবাসিক এলাকা রোড নং-১৬, হাউজ নং-১৫৩, ইদ্রিস ভিলার ৪র্থ তলা হতে এজাহার নামীয় ০২নং আসামী ফাতেমা বেগম (৩৫) এর হেফাজত হতে ১৭(সতের)টি ১,০০০(এক হাজার) টাকা মূল্যমানের জালনোটসহ সর্বমোট ৫৭,০০০/-টাকা মূল্যমানের জালনোট উদ্ধার করেন। গ্রেফতারকৃত আসামীদ্বয় ও তাহাদের সহযোগী পলাতক ০২জন আসামী দীর্ঘদিন যাবৎ জালনোট ক্রয় বিক্রয় করিয়া আসিতেছে এবং তাহারা জালনোট চক্রের সক্রিয় সদস্য বলিয়া স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামীসহ পলাতক আসামীদের বিরুদ্ধে এ সংক্রান্তে আকবরশাহ থানায় নিয়মিত মামলা রুজু হয়।



