বুধবার,০২ আগস্ট ২০১৭
সিটিজিবার্তা২৪ডটকম
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধানে সকল শিশুর জন্য শিক্ষা নিশ্চিত করার কথা বলা থাকলেও চালের আড়ত, মাছের আড়ত, রিয়েল স্টেট, গামেন্টস ও অন্যান্য ব্যবসার পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান খুলে শিক্ষা ব্যবসা নেমে পড়েছে একশ্রেণীর ব্যবসায়ী। আর তারা এসমস্ত শিক্ষা দোকান খুলে ভর্তিতে সরকারী নীতিমালাকে তোয়াক্কা না করে গলাকাটা ফিস আদায়, উন্নয়ন ফিস, ল্যাব ফিস, টিসির নামে পুরো বছরের ফিস আদায়সহ নানা নামে শিক্ষার্থীদের কাছ থেকে বিপুল অর্থ আদায় করছে। এ সমস্ত অনিয়মের জন্য চট্টগ্রামে ৬টি বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমি স্বীকৃতি বাতিল ও ৫টি সামরিক বাহিনী পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানকে কারন দর্শানো হলেও তারা মাননীয় হাইকোর্টে ভূল তথ্য প্রদান করে রিট আবেদন করে শিক্ষা মন্ত্রণালয়ের আদেশ স্থগিত করেন। আর এর মধ্যে ভিন্ন কায়দায় মধ্য সাময়ীকি পরীক্ষার সময় অনুপস্থিতি জরিমানাসহ নামে বেনামে পরীক্ষার প্রবেশ পত্র সংগ্রহ করার সময় বিভিন্ন ফিস আদায় করছে। এছাড়াও বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানগুলি শিক্ষার্থীদের বেতন ও ফিসের উপর নির্ভর করে পরিচালনা করলেও শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে কোন কার্যকর যোগাযোগ নেই, অভিভাবক সভা নিয়মিত হয় না, অভিভাবকরা প্রতিষ্ঠান প্রধানের কাছে যেতে পারেন না।
এ অবস্থায় মানসম্মত শিক্ষা নিশ্চিত, অভিভাবকদের ভোগান্তি, হয়রানি ও অনিয়ম রোধে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রধানদের সাথে শিক্ষা প্রশাসন, অভিভাবক প্রতিনিধি নিয়ে ত্রৈমাসিক/ষান্মাষিক সমন্বয় সভা আয়োজনের দাবি করেছেন কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রাম বিভাগ ও নগর কমিটি।
আজ ০২ আগষ্ঠ বিকালে নগরীর চট্টগ্রাম মাধ্যামিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কনফারেন্স হলে চট্টগ্রামে ভর্তি বানিজ্যে গলাকাটা ফিস আদায়, ভর্তি বানিজ্যে অভিযুক্ত প্রতিষ্ঠানের একাডেমিক স্বীকৃতি বাতিল, শিক্ষা ব্যবস্থাপনায় অনিয়ম, মানসম্মত শিক্ষা নিশ্চিত, সরকারী নির্দেশনা উপেক্ষায় করনীয় নিয়ে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর শাহেদা ইসলামের সাথে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রাম বিভাগ ও নগর কমিটির সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপরোক্ত দাবি জানানো হয়।
সভায় চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর শাহেদা ইসলাম, ক্যাব কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন, ক্যাব চট্টগ্রাম বিভাগীয় সাধারন সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরী, দক্ষিন জেলা সভাপতি আলহাজ্ব আবদুল মান্নান, ক্যাব মহানগর ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এ এম তৌহিদুল ইলসাম, ক্যাব মহানর নেতা জানে আলম, শাহীন চৌধুরী, জান্নাতুল ফেরদৌস, ইসমাইল ফারুকী, আবু ইউনুচ, অধ্যক্ষ মনিরুজ্জমান, ক্যাব যুব গ্রুপের সভাপতি চৌধুরী কে এন এম রিয়াদ, ক্যাব ব্রাজিলের রুহান ভট্রাচার্য প্রমুখ আলোচনায় অংশ নেন।









