Wednesday,25 Oct 2017
Ctgbarta24.com
স্টাফ রিপোর্টারঃ নারায়ণগঞ্জে প্রাইভেটকার থেকে ৫২৮ ক্যান বিয়ার,৩৫ পিছ ইয়াবা ট্যাবলেট ও ৩শ’ গ্রাম গাঁজাসহ কুখ্যাত মাদক সন্ত্রাসী পারভেজের সেকেন্ড-ইন কমান্ডসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
গত সোমবার রাতে নিজ বাড়ির সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
আটককৃতরা হচ্ছেন একরামপুর ইস্পাহানী এলাকার কুখ্যাত মাদক স¤্রাট হাবিবুর রহমান ওরফে হবির ছেলে রিপন (২০),মোহনপুর এলাকার জুলহাস মিয়ার ছেলে শুভ(২২) ও নবীগঞ্জ উত্তর পাড়া এলাকার মৃত দুলাল বেপারীর ছেলে জাহের আলী(৬৩)। এ ব্যাপারে সোমবার রাতেই থানায় মাদক আইনে ৪টি পৃথক মামলা দায়ের হয়েছে।
এদের কাছ থেকে পারভেজের সহযোগী রিপনকে ২৫পিস ও শুভকে ১০পিস ইয়াবা এবং জাহের আলীকে ৩শ’ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে।
আটককৃতদের মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।
অপরদিকে মঙ্গলবার কুমিল্লা থেকে একটি সাদা রংয়ের (ঢাকা-মেট্রো-গ-১২-২৬২৭) প্রাইভেট কার যোগে বিপুল পরিমান মাদক আসার গোপন সংবাদ পেয়ে মদনপুর বাস স্ট্যান্ডে চেক পোস্ট বাসিয়ে গাড়ি তল্লাশী করার জন্য আটক প্রাইভেট কারটি পুলিশ দেখে না থামিয়ে পালানোর চেষ্টা করে। পুলিশ কারটির পিছনে ধাওয়া করলে গাড়ি থেকে বিয়ারের মালিক ও চালক গাড়ি ফেলে পালিয়ে যায়। গাড়ি তল্লাশী করে ৫২৮ ক্যান বিদেশী বিয়ার উদ্ধার ও গাড়িটি আটক করে নিয়ে নিয়ে আসা হয়।









