পাইরেসি চক্রের মূল হোতা সেলিম খানসহ গ্রেফতার ৯

পাইরেসি চক্রের মূল হোতা সেলিম খানসহ গ্রেফতার ৯

র‍্যাবের হাতে আটক পাইরেসি গ্রুপের ৯সদস্য

সিটিজিবার্তা২৪ডটকম, নিজস্ব ডেস্ক : রাজধানীর কারওয়ানবাজার ও টঙ্গীর বৌবাজার এলাকায় অভিযান চালিয়ে পাইরেসি চক্রের মূল হোতা সেলিম খানসহ ৯ জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ পাইরেটেড ও অশ্লীল সিডি, অস্ত্র এবং মাদক উদ্ধার করা হয়।

গতকাল বুধবার দিবাগত রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলো- মো. সেলিম খান (২৭), মো. শাহেদ আলী (৩০), মো. হোসাইন মোল্লা (২৮), মো. রুহুল আমিন ওরফে আল-আমিন (২২), মো. শফিকুল ইসলাম (৩৮), মো. হাফিজুর রহমান ওরফে বাবু চৌধুরী (৪৩), মো. আলম (২৩), মো. মামুন হোসেন মোল্লা (২৮) এবং মো. শাকিল খান (১৮)।

র‌্যাবের গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ‘বুধবার দিবাগত রাত সাড়ে ১০টায় র‌্যাব-২ এর একটি দল রাজধানীর কারওয়ানবাজার এলাকার পেট্রোবাংলার সামনে থেকে পাইরেসি সম্রাট সেলিম খান, শাহেদ ও হোসাইন মোল্লাকে গ্রেফতার করে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাত সাড়ে ১১টার দিকে কারওয়ানবাজার প্রজাপতি গুহার পশ্চিম পাশের ফুটপাত থেকে রুহুল আমিন, শফিকুল ইসলাম ও হাফিজুরকে এবং টঙ্গি বৌবাজার এলাকা থেকে আলম, মামুন ও শাকিলকে গ্রেফতার করা হয়।’

গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে ১৬টি সিপিউ কেচিং, ২০৯টি ডিভিডি রাইডার, ১০টি স্পিকার, ১টি ল্যাপটপ, ৬৬টি চোট কর্যাসেট, ৫টি মনিটর, ৪টি কীবোর্ড, ৮টি ইউপিএস, ৯টি অ্যাডাপটার, ১টি ওয়াইফাই রাউটার, ২টি এম্প্লিফায়ার, ১৪টি পাওয়ার কার্ড, ১টি মাদারবোর্ড, ৪টি মাউস, ৪টি ল্যাপটপ চার্জার, ৬টি জনি টেবিল ফ্যান, ২টি ডিভিডি প্লেয়ার, ২টি রিমোর্ট, ১ হাজার ২৮১টি পর্ণ ছবি, ১১ হাজার ৯৫টি বাংলা ছবি, ৭ হাজার ৩শ’টি ব্লাংক সিডি, ২২টি কার্টুন ও ৯৮ বস্তা পেপার, ৪ কার্টুন পর্ণগ্রাফি পেপার এবং সিডি তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

এছাড়াও অভিযানকালে সেলিমের কাছ থেকে ৫ রাউন্ড গুলিসহ ১টি পিস্তল, শাহেদ আলীর কাছ থেকে ২৩৮ পিস ইয়াবা ট্যাবলেট, হোসাইন মোল্লার কাছে থেকে ৩ বোতল ফেনসিডিল এবং ২ বোতল ভডকা মদ উদ্ধার করা হয়।

জানা গেছে, সেলিম খান এর আগে ২০১১ সালে একই অপরাধে র‌্যাবের হাতে গ্রেফতার হয়। বর্তমানে তিনি জামিনে রয়েছেন। তিনি নতুনভাবে এই দল সংঘটিত করেছেন। অন্যরা বাইতুল মোকররম, স্টেডিয়াম এলাকার বিভিন্ন সিডির দোকানে কর্মচারি।

সেলিমের নেতৃত্বাধীন চক্রটি সারাদেশে এজেন্টের মাধ্যমে হোল সেলার হিসেবে পাইরেসি সিডি ও পর্ণ সিডি সরবরাহ করে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *