Friday,22 Sep 2017
Ctgbarta24.com
প্রেস বিজ্ঞপ্তি- চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সাবেক সভাপতি ও প্রাক্তন মন্ত্রী এম.এ মান্নান, মহানগর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কাজী এনামুল হক দানু ও সরকারি সিটি কলেজ ছাত্র সংসদের সাবেক এ.জি.এস শহীদ তবারক হোসেন এর সম্প্রতি মৃত্যু বার্ষিকীতে শ্রদ্ধার সাথে স্মরণ করেন চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ পরিবার। এক বিবৃতিতে ছাত্র প্রতিনিধি মোক্তার হোসেন রাজু বলেন, শ্রদ্ধেয় নেতাগণ আমাদের অভিভাবক হিসেবে আজীবন গুরুত্ববহ ভূমিকা রাখেন। চট্টলার আওয়ামী পরিবারে তাদের অবদান অবিস্মরণীয় হয়ে থাকবে চিরকাল। দেশ ও জাতির ক্রান্তিকালে চট্টলার রাজপথ কাঁপানো সাহসী নেতৃত্ব আমাদের শিক্ষা দেয় জনগণের তরে কিভাবে এগিয়ে যেতে হবে। শহীদ তবারক হোসেন এর রক্তমাখা শার্ট চট্টগ্রাম কলেজের ইতিহাসে আদর্শের পতাকা। তিনি অবলীলায় জীবন দিয়েছিলেন এই ক্যাম্পাসে, শোক আমাদের শক্তিতে পরিণত করে তুলেছে। নেতাদ্বয়ের স্মরণে ও আত্মা শান্তির মাগফেরাত কামনা করে কোরআন খতম ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।



