বঙ্গবন্ধুর ১৯ মিনিটের ভাষণ বাঙালি জাতিসত্তার অভ্যূদয়ের প্রথম বাতিঘর : মহিউদ্দিন চৌধুরী

সোমবার, ৭ মার্চ ২০১৬ ১৮:৩৫ ঘন্টা

ওয়াহিদুল আলম, সিটিজিবার্তা২৪ডটকমFB_IMG_145736334538হতূট2

চট্টগ্রাম : ঐতিহাসিক রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর দেওয়া মাত্র ১৯ মিনিটের ভাষণ বাঙালি জাতিসত্তার অভ্যূদয়ের প্রথম বাতিঘর বলেছেন, চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব এবিএম মহিউদ্দিন চৌধুরী। তিনি বলেন বিশ্ব ইতিহাসে প্রধান ১০টি ভাষণের মধ্যে অন্যতম এই দুনিয়ার শোষিত মানুষের মুক্তির আকাঙ্ক্ষার প্রতিফলিত হয়েছে।

আজ সোমবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের উদ্যোগে অনুষ্ঠিত জনসমাবেশে সভাপতির ভাষণে এ কথা বলেন। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু একটি অহিংস আন্দোলনকে নিরস্ত্র জনতাকে অভয় বাণী দিয়ে যার যা কিছু আছে তা দিয়ে গর্জে ওঠার আহ্বানে ৩০ লক্ষ বাঙালি আত্মাহুতি দিয়েছে। তাই বঙ্গবন্ধু শান্তি ও অহিংসার অগ্রদূত।

তিনি বাংলাদেশকে দুর্জয় শক্তি হিসেবে উল্লেখ করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাঙালির আত্মশক্তিকে জাগ্রত করে এদেশকে দারিদ্র্য মুক্ত করেছেন। অচিরেই এদেশ মধ্য আয়ের দেশে পরিণত হবে।

চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দিন বলেছেন, ৭ মার্চ বাঙালির রাজনৈতিক বিজয়ের ঠিকানা। ঐ দিন বঙ্গবন্ধুর একটি মাত্র ভাষণেই সারা জাতি মুক্তিযুদ্ধের জন্য উজ্জীবিত হয়েছিল।

তিনি আরো বলেন, আজ বাংলাদেশ সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল এবং বঙ্গবন্ধুর সোনার বাংলা রূপায়নে চারিদিকে সৃষ্টি সুখের উল্লাস চলছে। কোন শক্তিই বাংলাদেশকে পেছনের দিকে ঠেলে দিতে পারবে না।

চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসমাবেশে আরো বক্তব্য রাখেন বখতেয়ার উদ্দিন খান, আবুল হাশেম বাবুল, দেলোয়ার হোসেন খোকা, আবদুল মান্নান, মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব নঈম উদ্দিন চৌধুরী, এড. সুনীল কুমার সরকার, এম জহিরুল আলম দোভাষ, আলতাব উদ্দিন চৌধুরী বাচ্চু, সম্পাদকমন্ডলীর সদস্য নোমান আল মাহমুদ, শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, এড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, চন্দন ধর, মশিউর রহমান চৌধুরী, জুবায়েদা নারগিস খান, মো: হোসেন, আবদুল আহাদ, আবু তাহের, দিদারুল আলম চৌধুরী, ডা: ফয়সাল ইকবাল চৌধুরী, দেবাশীষ গুহ বুলবুল, শহিদুল আলম, জহর লাল হাজারী, কার্যনির্বাহী সদস্য এম.এ জাফর, আবুল মনসুর, গৌরাঙ্গ চন্দ্র ঘোষ, গাজী শফিউল আজিম, সাইফুদ্দিন খালেদ বাহার, সৈয়দ আমিনুল হক, অমল মিত্র, নুরুল আমিন শান্তি, আহমদ ইলিয়াস, আবদুল লতিফ টিপু, মোরশেদ আকতার চৌধুরী, থানা আওয়ামীলীগের আলহাজ্ব সাহাবউদ্দিন আহমেদ, সুলতান আহমেদ, সিদ্দিক আলম, জাহাঙ্গীর চৌধুরী সিইনসি স্পেশাল, কাজী আলতাফ হোসেন, আনসারুল হক, মহানগর শ্রমিক লীগের কাজী মাহবুবুল হক চৌধুরী এটলি, মহানগর যুবলীগের ফরিদ মাহমুদ, মাহবুবুল হক সুমন, ওয়ার্ড আওয়ামীলীগের শামসুল আলম, নুরুল আজিম নুরু, আবদুল্লাহ আল ইব্রাহিম, ইউনুছ কোম্পানী, ইকবাল চৌধুরী, আবুল বশর, এস.কে পাল, আবদুল মান্নান, সলিমউল্লাহ বাচ্চু, আবদুল হান্নান, আবুল কাশেম, মো: ইয়াকুব, মোরশেদুল আলম, কায়সার মালিক, আশরাফুল আলম, আবদুর রহমান, এম.এ রহমান, মোজাহারুল ইসলাম চৌধুরী, আফছার উদ্দিন চৌধুরী, আশফাক আহমদ, নুরুল ইসলাম নুরু, নাজিম উদ্দিন প্রমুখ।

আপনার মতামত দিন....

এ বিষয়ের অন্যান্য খবর:


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


CAPTCHA Image
Reload Image