বাংলাদেশে এইচআইভি আক্রান্ত ৪,১৪৩ জন

বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারি, ২০১৬

সিটিজিবার্তা২৪ডটকম

বাংলাদেশে এইচআইভি আক্রান্ত ৪,১৪৩ জনঢাকা : বর্তমানে দেশে এইচআইভি/এইডস আক্রান্ত ৪ হাজার ১৪৩ জন। এই সংক্রামক ব্যাধি প্রতিরোধের জন্য জনসচেতনতা অব্যাহত রয়েছে বলে সংসদকে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।

 

বৃহস্পতিবার বিকেলে দশম জাতীয় সংসদের নবম অধিবেশনে মো. ইসরাফিল আলমের এক লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

 

মন্ত্রী বলেন, সরকারি হিসেবে ২০১৫ সালের নভেম্বর পর্যন্ত দেশে এইচআইভি আক্রান্ত ব্যক্তির সংখ্যা ৪ হাজার ১৪৩ জন।

 

তিনি জানান, এ রোগের সনাক্তকরণ কার্যক্রম সরকারি হাসপাতালে পরিচালিত হচ্ছে এবং বিভিন্ন বেসরকারি সংস্থার (এনজিও) মাধ্যমে এইচআইভি প্রতিরোধমূলক কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। সরকারের এই কর্মসূচির আওতায় ঝুকিপূর্ণ জনগোষ্ঠী ও আক্রান্ত ব্যক্তিদের ৬৮টি সেবাকেন্দ্রের মাধ্যেমে ২৭টি জেলায় বিনামূল্যে প্রতিরোধ ও চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

আপনার মতামত দিন....

এ বিষয়ের অন্যান্য খবর:


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


CAPTCHA Image
Reload Image