BREAKING NEWS
Search

বিআরটি এর পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারার কারনে দালালের মাধ্যমে নকল লাইসেন্স

মঙ্গলবার,৩১ জানুয়ারি ২০১৭

সিটিজিবার্তা২৪ডটকম

রাশেদুল করিম, চট্রগ্রাম : চট্রগ্রাম-ঢাকা মহাসড়কে সকাল ০৯টা থেকে দুপুর ২.৩০ টা পর্যন্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সীতাকুনড উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিসট্রেট রুহুল আমীন।

তিনি জানান, ভ্রাম্যমান আদালত পরিচালনার সময়ে মহামান্য আদালতের নির্দেশনা অনুযায়ী ০৮ টি নছিমন আটক করে জব্দ করা হয়। ৩০ টি ব্যাটারী চালিত রিক্সা আটক করে ৮০টি ব্যাটারি জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৮০ হাজার টাকা বলে জানান তিনি।

তিনি আরও জানান, ড্রাইভিং লাইসেন্স না থাকার কারনে ২০টি লেগুনা বা স্কাই লাইন আটক করা হয়। এসময় ৪ টি জাল ড্রাইভিং লাইসেন্স জব্দ করা হয়। অভিযানকালে ৭০ শতাংশ লেগুনা চালকের লাইসেন্স পাওয়া যায়নি। যাদের কাছে লাইসেন্স রয়েছে সেগুলোর অধিকাংশ জাল বা ভূয়া। জাল লাইসেন্স বানানোর কারন জানতে চাইলে তারা বলেন, বিআরটি এর পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারার কারনে দালালের মাধ্যমে নকল লাইসেন্স হাতে পেয়েছেন বলে জানা যায়।

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *