মহিলার পেট থেকে ১৫০০ পিস ইয়াবা উদ্ধার

বুধবার,৩০ আগস্ট ২০১৭

সিটিজিবার্তা২৪ডটকম

কক্সবাজারের বিমান বন্দরের সামনে থেকে ১৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মহিলাকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যগণ।

আজ বুধবার সকাল ১১.১০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে হাসিনা বেগম (২৩) নামের এই মহিলাকে আটক করা হয়।

জানা যায়, আটক হাসিনা কক্সবাজার হতে ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে বিমান বন্দরে আসেন। এ সময়  তার কাছ থেকে একটি বিমান টিকেট জব্দ করা হয়।আটক করার পর জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে বিশেষ প্রক্রিয়ায় পেটের ভিতরে করে ইয়াবা নিয়ে সে ঢাকায় যাচ্ছিল। পরে দ্রুত তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে বিশেষজ্ঞ ডাক্তারের তত্ত্বাবধানে তার শরীর থেকে টেপ দ্বারা পেঁচানো ৫০ টি ক্যাপসুল জাতীয় বস্তু বের করে আনা হয়। প্রতিটি ক্যাপসুলের ভিতর ৩০ টি করে ইয়াবা ট্যাবলেট রক্ষিত ছিল। মোট ১৫০০ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

আপনার মতামত দিন....

এ বিষয়ের অন্যান্য খবর:


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


CAPTCHA Image
Reload Image