মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান ঃ চসিক মেয়র

Sunday, 05 Nov 2017

Ctgbarta24.com

চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দিন বলেছেন, “মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান,তাঁরা বাঙ্গালীর ভালবাসায় বেঁচে থাকবেন আজীবন “।

গত ৪ অক্টোবর শনিবার লিবারেশন কাউন্সিলের চেয়ারম্যান জহুর আহমদ চৌধুরীর দামপাড়াস্থ বাড়িতে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ এর ২২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মুক্তিযোদ্ধা পরিবারবর্গ চট্টগ্রাম কর্তৃক আয়োজিত স্বরণ সভায় এসব কথা বলেন তিনি।

এসময় মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধার সাথে স্বরণ করে মুক্তি যুদ্ধের চেতনাকে উজ্জিবীত করায় সাবেক মন্ত্রী জহুর আহমদ চৌধুরীর ছেলে সাবেক ছাত্রনেতা ও কানাডা যুবলীগের প্রতিষ্ঠাতা জসীম উদ্দিন চৌধুরীর প্রশংসা করে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন আমরা আশা করব এধরনের অনুষ্ঠানের মাধ্যমে আপনারা মুক্তিযোদ্ধাদের সম্মান জানাবেন এবং নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সম্পর্কে অবগত করবেন।

প্রধান বক্তার বক্তব্যে জসিম উদ্দিন চৌধুরী বলেন বঙ্গবন্ধু ,জাতীয় চার নেতা ও মুক্তিযোদ্ধাদেও অবদানে আজকে আমরা এই স্বাধীন দেশে বাস করতে পারছি।

মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম এর সভাপতিত্বে ও কফিল উদ্দিনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মাহাতাব উদ্দিন চৌধুরী,মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার মোজাফ্ফর আহমদ কেন্দ্রীয় শ্রমিক লীগের যুগ্ম সম্পাদক শফর আলী, বাগমণিরাম ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগ সভাপতি গিয়াস উদ্দিন, বাগমণিরাম ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আবুল বশর, যুগ্ম সম্পাদক সাজ্জাদুর রহমান বাচ্চু, শাহাজাহান রতন, চকবাজার থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অমর কান্তি দত্ত, আওয়ামী লীগ নেতা কামরুল হাসান, আমিনুল ইসলাম আমিন, সাইফুল আলম বাবু, মহানগর যুবলীগ নেতা শওকত উল্লাহ সোহেল, সাবেক ছাত্রনেতা রফিকুল ইসলাম, এস এম সিরাজ, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আবদুল আজিম, আবদুল মালেক, আমানুল হক বাহার, মো: মঞ্জু, মাইনউদ্দিন চৌধুরী মিন্টু, সওকত আহামেদ মাসুম, আজাদ হোসেন, ইকবাল হোসেন জনি, মো: ইকবাল, আনোয়ার হোসেন আনু, মো: জসীম উদ্দিন, ফরহাদ হোসেন প্রমুখ।

আপনার মতামত দিন....

এ বিষয়ের অন্যান্য খবর:


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


CAPTCHA Image
Reload Image