মোবাইল কোর্ট পরিচালনার জন্য আরো পাঁচ সপ্তাহ সময় বৃদ্ধি

Wednesday,01 Nov 2017

Ctgbarta24.com

নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনার জন্য আরো পাঁচ সপ্তাহ সময় পেয়েছে সরকার।

আজ বুধবার সকালে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আদালতের কাছে ছয় সপ্তাহ সময় প্রার্থনা করেন। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্‌হাব মিঞার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ শুনানি শেষে পাঁচ সপ্তাহ সময় মঞ্জুর করেন।

আদালতে রিটের পক্ষে ছিলেন আইনজীবী ব্যারিস্টার হাসান এম এস আজিম।

এর আগে গত ১০ অক্টোবর নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছিলেন আপিল বিভাগ।

গত ১১ মে নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। একই সঙ্গে ভ্রাম্যমাণ আদালত আইন (মোবাইল কোর্ট অ্যাক্ট, ২০০৯)-এর ১৪টি ধারা ও উপধারা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় তা অবৈধ ঘোষণা করা হয়।

উচ্চ আদালত তিন রিটকারীর সাজা অবৈধ ঘোষণা করে জরিমানাও বাতিল করেন। এ রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করে।

আপনার মতামত দিন....

এ বিষয়ের অন্যান্য খবর:


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


CAPTCHA Image
Reload Image