মঙ্গলবার,১৮ অক্টোবর ২০১৬
সিটিজিবারতা২৪ডটকম
ঢাকা : রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা থেকে ছয় লাখ পিস ইয়াবাসহ ৪ জনকে আটক করেছে কাউন্টার টেরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের একটি দল।
সোমবার (১৭ অক্টোবর) দিবাগত রাতে তাদের আটক করা হয়।
মঙ্গলাবার ( ১৮ অক্টোবর) সকাল ১১টার দিকে এ তথ্য জানান অতিরিক্ত উপ-কমিশনার মো. ছানোয়ার হোসেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমাদের একটি দল যাত্রাবাড়ী এলাকা থেকে তাদের আটক করে।




