Friday,15 Sep 2017
Ctgbarta24.com
কক্সবাজার : কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ নিয়ে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ।
গতকাল ১৪ সেপ্টেম্বর বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো: আলী হোসেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক জানান, বাংলাদেশ সরকারের পাশাপাশি দেশি বিদেশি বিভিন্ন সংস্থার সহযাগীতায় রোহিঙ্গাদের সহায়তা কার্যক্রম পরিচালিত হচ্ছে। জেলা প্রশাসক আরো জানান, কুতুপালং-এর ১৪ টি পয়েন্টে বিতরন করা হচ্ছে খাবার। এছাড়া তিনি সুষ্ঠব্যবস্থাপনার লক্ষ্যে ব্যক্তি ও প্রতিষ্টান পর্যায়ের ত্রান জেলা ত্রান সেলে জমা দেয়ার অনুরোধ করেন এবং এ বিষয়ে সকলকে সার্বিক সহযোগীতার আহবান। সভায় আশ্রয় নেয়া রোহিঙ্গাদের নিরাপত্তায় পর্যাপ্ত পরিমানে পুলিশ মোতায়েন রাখা হয়েছে এবং পুরো এলাকা গোয়েন্দা নজরদারিতে রয়েছে বলে জানানো হয়।
এ সময় পুলিশ সুপার ড. একেএম ইকবাল হোসেন,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ) কাজি মো: আবদুর রহমান , অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক ) মো: আনোয়ারুল নাসের, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসটি ) মোহাম্মদ মাহিদুর রহমান, সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ সেলিম শেখসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।




