Thursday,19 Oct 2017
Ctgbarta24.com
টেকনাফ : টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধ নির্মাণ কাজ শুভ উদ্বোধন করেন উখিয়া-টেকনাফের জাতীয় সংসদ সদস্য অাব্দুর রহমান বদি।
আজ বৃহস্পতিবার ১৯ অক্টোবর দীর্ঘ ৫ বৎসর পর সাবরাং শাহপরীরদ্বীপ বেড়িবাঁধ নির্মাণ কাজের শুভ উদ্বোধন অনুষ্টানে কক্সবাজার জেলা যুবলীগের সহ-সভাপতি আবুল কালামের সভাপতিত্বে সাবরাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর হোসেনের সঞ্চালনায় সাবরাং শাহপরীরদ্বীপ বেড়িবাঁধ নির্মাণ কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বিশেষ অতিথি সভায় বক্তব্য রাখলেন, বাংলাদেশ নৌবাহিনীর লেঃ কর্নেল আব্দুর রাজ্জাক, কক্সবাজার জেলার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ছাবিবুর রহমান, কক্সবাজার জেলা পরিষদের সদ্যস্য ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব শফিক মিয়া, টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান অালহাজ্ব জাফর অাহমদ, টেকনাফ উপজেলা অাওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি জহির হোসেন এম.এ, শাহপরীর ইউনিয়ন অাওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সোনা অালী।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার জাহেদ হোসেন ছিদ্দিকি, টেকনাফ পৌর অাওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ অালম বাহাদুর, টেকনাফ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সরওয়ার অালম, সাধারণ সম্পাদক অাব্দুল হক, টেকনাফ পৌর স্বেচ্ছাসেবকলীগ অাহবায়ক মোঃ হোসেন খোকন।
আরো উপস্থিত ছিলেন, মাষ্টার জাহেদ, আব্দুর রহমান বাহার, রেজু মেম্বার সহ সাবরাং ইউনিয়ন পরিষদের মেম্বার গন ও মহিলা মেম্বার সহ অাওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, জাতীয় শ্রমিকলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।




