ব্রেকিং নিউজ:
Search

শিক্ষার্থীদের মেধা বিকাশে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক হতে হবে

Thursday,14 Sep 2017

Ctgbarta24.com

খালেদ হোসেন টাপু, রামু : কক্সবাজারে রামু কিন্ডার গার্টেন এসোসিয়েশন মেধাবৃত্তি পরীক্ষা উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি রামু উপজেলা চেয়ারম্যান রিয়াজ উল আলম বলেন, বৃত্তি মানে স্বীকৃতি, ‘বৃত্তি’কে অর্থ দিয়ে মূল্যায়ন করা যাবেনা। বৃত্তির মাধ্যমে শিশুর সম্ভাবনাময় প্রতিভার মূল্যায়ন হয়।
আদর্শ জাতি গঠনে যুগ উপযোগী শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষাও অত্যাবশ্যক। নৈতিক ও আধুনিক শিক্ষার সমন্বয় ছাড়া শুধু মেধাবী কিংবা মেধা দিয়ে সুস্থ জাতি গঠন করা সম্ভব নয়। আর তাই ছাত্র-ছাত্রীদের অবশ্যই মেধা ও নৈতিকতার সমন্বয় ঘটাতে নিরলস প্রচেষ্ঠা চালিয়ে যেতে হবে।
নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করতে বিশ্বের সাথে তাল মিলিয়ে আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষা নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীদের দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের শিক্ষা দিতে হবে। তিনি রামুকে শিক্ষা শহর হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগীতা কামনা করেন।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে এভারেষ্ট টিচিং ইনস্টিটিউটের হল রুমে কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সভাপতি শিক্ষক আবদুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণদের মাঝে পুরস্কার বিতরনী অনুষ্ঠানের তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
বিশেষ অতিথি ছিলেন রামুর বিশিষ্ট সমাজ সেবক, দানবীর, রামু উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য গিয়াস উদ্দিন কোম্পানী, উপজেলা শিক্ষা অফিসার আঞ্জুমান আরা বেগম, সহকারী শিক্ষা অফিসার আবু নোমান মো. আব্দুল্লাহ, সেলিমগীর হোসেন, রামু এভারেষ্ট টিচিং ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা পরিচালক রাজু বড়–য়া, রামু উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নীতিশ বড়–য়া প্রমুখ। অনুষ্ঠানে ১১টি বিদ্যালয়ের ১শ ৩০ জন শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা, অভিভাবক, সুশীল সমাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


CAPTCHA Image
Reload Image