BREAKING NEWS
Search

শ্রাবন্তী দাশ গুপ্তার চিকিৎসার খরচ যোগাযোগ এগিয়ে এলেন ছাত্রলীগ নেতৃবৃন্দ

রোববার,১৬ জুলাই ২০১৭

সিটিজিবার্তা২৪ডটকম

আদিল কবির : চন্দনাইশ উপজেলায় পাঠানীপুল এলাকায় গত জুন মাসের যাত্রীবাহী বাস, লেবুনা ও মালবাহী পিকআপ ভ্যানের এর ত্রিমুখী সংঘর্ষে গুরতর আহত বিজিসি ট্রাষ্ট বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের প্রথম বর্ষের ছাত্রী শ্রাবন্তী দাশ গুপ্তা’র চিকিৎসার জন্য চন্দনাইশ উপজেলা ছাত্রলীগ ও গাছবাড়ীয়া কলেজ ছাত্রলীগের নেতা কর্মীদের উদ্যোগে সপ্তাহব্যাপী আর্থিক সহায়তা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

জানা যায়, শ্রাবন্তী দাশ গুপ্তার চিকিৎসার জন্য প্রায় বিশ লক্ষ টাকার প্রয়োজন। বর্তমানে সে ঢাকায় এ্যাপেলো হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। অবসর প্রাপ্ত স্কুল শিক্ষক বাবার পক্ষে শ্রাবন্তীর চিকিৎসার জন্য এত টাকা খরচ বহন করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

চন্দনাইশ উপজেলার ছাত্রলীগ নেতা মোঃ ফয়সাল, দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা বেলাল উদ্দীন সুজন, বিজিসি ট্রাষ্ট বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা মোঃ আরিফ, মোঃ বাপ্পি, গাছবাড়ীয়া কলেজ ছাত্রলীগ নেতা আজিজুল খোকা, শফিউল হোসেন, রায়হান, সাকিব, হামিদ, বাবু, কবীর, রানা, জাবেদ, সুমনসহ উপজেলা ছাত্রলীগ ও গাছবাড়ীয়া সরকারী অন্যান্য নেতা-কর্মীদের সহযোগীতায় শ্রাবন্তী দাশ গুপ্তার জন্য এক লক্ষ তিন হাজার টাকার আর্থিক অনুদান তোলেন।

উপজেলা ছাত্রলীগ ও গাছবাড়ীয়া কলেজ ছাত্রলীগের নেতা-কর্মীরা শ্রাবন্তীর চিকিৎসার জন্য সমাজের বিত্তবানদের আর্থিকভাবে সাহায্যে এগিয়ে আসার জন্য আহবান জানান।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


CAPTCHA Image
Reload Image