সত্যিকারের সুপারহিরো আমিনুল

সিটিজিবার্তা২৪ডটকম

শুক্রবার, ২৬ আগস্ট ২০১৬

আমিনুল

আমিনুল হক

জেনিফার আলম : নিদানিয়া হচ্ছে কক্সবাজারের মধ্যে থাকা অনেকগুলো গ্রামের মধ্যে একটি। বাবা মায়ের ১২ জন সন্তানের মধ্যে সবচেয়ে ছোট সন্তানটির নাম রাখা হলো আমিনুল হক।

আমিনুল হকের অনেক গুলো পরিচয়ই আছে। একজন দায়িত্বশীল উচ্চপদস্থ কর্মকর্তা, একজন অসাধারন পিতা বা একজন ভালো মানুষের পরিচয় ছাপিয়ে যেই কারনে আজ তিনি সংবাদ হয়েছেন সেটি হচ্ছে তার মধ্যে বাস করা আলোকিত একজন মানুষের জন্য।

একজন মানুষকে পরিবারের নান দিক সামলাতে হয় এবং অফিসের সকল কাজ শেষ করার পরেও এই মানুষটি নিজের মধ্যে থাকা আলো ছড়িয়ে দেন সুবিধাবঞ্চিত মানুষদের জন্য। তিনি টাকার অভাবে পড়াশুনা বন্ধ হয়ে যাচ্ছে এমন কিছু শিশুর পড়াশুনা ব্যায় বহন করেন।

তিনি বৃদ্ধাশ্রমের বৃদ্ধ অসহায় মানুষগুলোকে ঈদে কাপড় দিয়ে মুখে হাসি এনে দেন। এমন অনেক অনেক উদাহরণ প্রতি দিন হচ্ছে। কেউ না কেউ কোন না কোনভাবে তার দারা উপকৃত হচ্ছেন।

এই বিনয়ী মানুষটি বলেন, আমি আমার ক্ষুদ্র সামর্থ দিয়ে করার চেষ্টা করি। এগুলো কিছুই না। কিন্তু সত্যিকার অর্থে বাস্তবতাটা ভিন্ন। তার কাছে ক্ষুদ্র হলেও এই ছোট ছোট কাজ গুলো পাল্টে দিচ্ছে কিছু মানুষের জীবন এবং অন্ধকারে হাসি ফোটাচ্ছে মানুষের মুখে। তার আলোর স্পর্শে আলোকিত হচ্ছে  অন্ধকারে থাকা কিছু মানুষ।

তিনি আরো বলেন, এরা এই সমাজের অংশ। এদের কে বাদ দিয়ে আমরা কখনোই সুন্দর সমাজ  এবং দেশ গড়তে পারবনা।  এবং যারা সুবিধাবঞ্চিত আমাদের সকলের উচিত তাদের কে যতটা সম্ভব দাহায্য করা।

আমরা প্রত্যাশা করি প্রতিটি মানুষের মধ্যেই এমন একজন আমিনুল হক জন্ম নিক যিনি নিজের আরাম আয়েশ এবং ভোগ বিলাস এর পরিবর্তে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাড়িয়ে এই দেশের জন্য নিভৃতে কাজ করে যাচ্ছেন।

আমাদের সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম এর পক্ষ থেকে তার জন্য শুভ কামনা যেন তার এই কাজের পরিধি আরো বৃদ্ধিপায় এবং আরো মানুষ তার আলোকস্পর্শে আসতে পারেন।

আপনার মতামত দিন....

এ বিষয়ের অন্যান্য খবর:


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


CAPTCHA Image
Reload Image