সিটিজিবার্তা২৪ডটকম, রাজনীতি ডেস্ক : সার্চ কমিটির মাধ্যমে আরেকটি অনুগত নির্বাচন কমিশনের মাধ্যমে আবারো সরকার ভোটারবিহীন নির্বাচনের পাঁয়তারা করছে বলে মন্তব্য করেছেন, বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন।
আজ শুক্রবার (৭ অক্টোবর) স্বাধীনতা ফোরামের আয়োজনে বিএনপি স্থায়ী কমিটির সদস্য প্রয়াত আসম হান্নান শাহ স্মরণে শোকসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
এসময় খন্দকার মোশাররফ বলেন, ‘ছাত্রলীগ নেতার হামলায় খাদিজার গুরুতর আহত ঘটনায় প্রধানমন্ত্রীর ক্ষমা চাওয়া উচিত ছিলো।’
তিনি আরো বলেন, ‘সরকার যদি আবারো ভোটারবিহীন নির্বাচনের চেষ্টা করলে তার পরিণাম ভালো হবে না বলেও মন্তব্য করেছেন তিনি।’





