Tuesday,31 Oct 2017
Ctgbarta24.com
রাজশাহী সাংবাদিক ইউনিয়ন সভাপতি ও বাংলাদেশ প্রতিদিন এর রাজশাহী ব্যুরো প্রধান কাজী শাহেদ কে কতিপয় সন্ত্রাসী কর্তৃক হত্যা চেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মিডিয়া ইনস্টিটিউট সাংবাদিক কল্যাণ ট্রাস্ট।
ট্রাস্ট-এর কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আবু হানিফ খান ও মহাসচিব নুরুজ্জামান প্রধান এক যৌথ বিবৃতিতে এ প্রতিবাদলিপিতে বলেন, “ রাজশাহী সাংবাদিক ইউনিয়ন সভাপতি ও বাংলাদেশ প্রতিদিন এর রাজশাহী ব্যুরো প্রধান কাজী শাহেদ কে হত্যা চেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং দোষীদের চিহ্নিত করে দ্রুত বিচার দাবী করছি’।









