Wednesday, 11 Oct 2017
Ctgbarta24.com
চট্রগ্রাম : নগর ছাত্রলীগের সহ-সম্পাদক সুদিপ্ত বিশ্বাস হত্যাকান্ডের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে পুলিশ কমিশনার কার্যালয় ঘেরাও কর্মসূচী দেয়া হয়েছে। আগামী ৪৮ ঘন্টার মধ্যে খুনের জন্য দায়ী প্রধান ব্যক্তিসহ খুনে অংশগ্রহণ করা সকলকে গ্রেফতার করা না হলে সিএমপি কমিশনার কার্যালয় ঘেরাও করার আল্টিমেটাম দিয়েছে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ।
বিকাল ৪ টায় শহীদ মিনার পাদদেশে শুরু হওয়া বিক্ষোভ সমাবেশে নগর ছাত্রলীগ সভাপতি ইমরান আহমেদ ইমু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল আজিম রনির সঞ্চালনায় বক্তারা বলেন, আগামী ৪৮ ঘন্টা সময় বেঁধে দিলাম। পুলিশের বক্তব্য অনুযায়ী দাবী করছি, হত্যার নেপথ্যে কাজ করা খুনী চক্রের মূল হোতাকে গ্রেফতার করুন। কোন তালবাহানা সহ্য করা হবেনা। চট্টগ্রামকে ছাত্রলীগের লাশের হিমাগার বানানোর পায়াতারা করতে যে ৫ জন কাউন্সিলর খুনীর পক্ষে বিবৃতি দিয়েছেন তা প্রত্যাহার করতে হবে। লাশের উপর দাঁড়িয়ে কাউকে আর রাজনীতি করতে দেয়া হবে না চট্টলার মাটিতে। ছাত্রলীগ ভাইদের যদি নিজের সন্তান মনে করতে না পারেন তবে রাজনীতি ছেড়ে চলে যান। শেখ হাসিনার আওয়ামী লীগে রক্তচুষা নেতার প্রয়োজন নেই। ফেসবুকে সমালোচনা করার কারনে যদি সুদীপ্তের মত শান্তিপ্রিয় একজন তুখোড় ছাত্রলীগ নেতাকে হত্যা করা হয় এবং হত্যার বিচার প্রক্রিয়া বাধাগ্রস্থ করতে অপরাজনীতি করা হয়, তবে আমারাও নিরাপত্তা হীনতায় ভুগছি!
এসময় বক্তারা আরো বলেন, চট্টগ্রামের আওয়ামী রাজনীতি আজ হিংস্র শকুনের থাবায় পড়েছে। সংগঠনকে ধ্বংস করার পায়তারা নসাৎ না করে ঘরে ফিরবো না। এসময় সমাবেশে একাত্মতা পোষণ করেন সাবেক ছাত্রলীগ নেতা হাসান মনসুর, , হাজী মো: সেলিম, সঞ্চয় ভৌমিক কংকন, সরফরাজ মাসুম, সাইফুল্লাহ আনছারী, হাবিবুর রহমান তারেক, মেজবাহ উদ্দিন মোরশেদ, হাসান রাজন, রাকিবুল আলম মাহি, পাবেল ইসলাম, বর্তমান কেন্দ্রীয় ছাত্রলীগ সদস্য ইয়াছিন আরফাত কচি, আরিফুজ্জামান আরিফ, ইরফানুল আলম জিকু, শ্রীপতি ভূষণ বড়ুয়া রাজেশ, আবদুর রহিম শামীম, আমিনুল করিম, আব্দুল্লাহ আল জোবাইর হিমু, বাবর উদ্দিন সাগর।
চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ নেতৃবৃন্দের মাঝে বক্তব্য রাখেন সহ-সভাপতি তালেব আলী, ফারুক ইসলাম, নাজমুল হাসান রুমি, একরামুল হক রাসেল, নাঈম রনি, আ.ফ.ম সাইফুদ্দিন, নোমান চৌধুরী, সৌমেন বড়ুয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর, রনি মির্জা, অমিতাভ বসু, সুজন বর্মন, গোলাম সাদমানি জনি, সাংগঠনিক সম্পাদক শওকত আলী রনি, খোরশেদ আলম মানিক।
আরো উপস্থিত ছিলেন সম্পাদকমন্ডলীর সদস্য তপু বড়ুয়া, হাসানুল আলম সবুজ, আবু তারেক রনি, মিনহাজুল আবেদীন সানি, গিয়াস উদ্দিন জেবিন, ওয়াহিদুর রহমান কিরণ, ওমর ফারুক, মিয়া মো: জুলফিকার, লিটন চৌধুরী রিংকু, আবুল মনছুর টিটু, কবির আহমেদ, উপ-সম্পাদক এম.এ. হালিম সিকদার মিঠু, আশরাফ উদ্দিন টিটু, মিজানুর রহমান মিজান, তুষার ধর, শফিকুল ইসলাম পারভেজ, মো: বিন ফয়সাল, আবদুল্লাহ আল মামুন, সহ-সম্পাদক ইফতেখার রুপু, সাব্বির সাকিব, শাহাদাত হোসেন বুলু, কালা চাঁদ ভট্টাচার্য, আমজাদ হোসেন টুটুল, কায়সার রাজু, আজিজুল হক আজিজ, রাহুল দাশ, শেখর দাশ, আবু মালেক নূর রিমন, সদস্য মিজানুর রহমান, জাকারিয়া হাজী জাকির, মোস্তফা কামাল, কামরুল হুদা পাভেল, রাফিদুল আবরার চৌধুরী, আরফাত রুবেল, ইকবাল হোসেন নয়ন, ইসমাইল হোসেন বাতেন, মোশাররফ হোসেন পাভেল, এমরান আহমেদ শাওন, ফয়সাল অভি, আতিকুল হাকিম প্রমুখ।
নেতৃবৃন্দ অবিলম্বে অন্যায়ভাবে গ্রেপ্তার করা সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আব্দুর রহিম জিল্লু’র নিঃশর্ত মুক্তির দাবিও জানান।




