হিরো আলমের মনোনয়ন পত্র গ্রহনের নির্দেশ হাইকোর্টের

Monday,10 December 2018

ctgbarta24.com

বগুড়া-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আশরাফুল আলম ওরফে হিরো আলমের মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।  

সোমবার (১০ ডিসেম্বর) বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের বেঞ্চ এ আদেশ দেন।

মনোনয়নপত্র বাতিলাদেশের বিরুদ্ধে রোববার (৯ ডিসেম্বর) হাইকোর্টে রিট করেন বগুড়া-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী হিরো আলম। ওই রিটের আদেশে হাইকোর্ট নির্বাচন কমিশনকে হিরো আলমের মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ দেন। রোববার (৯ ডিসেম্বর ) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন বলে হিরো আলমের আইনজীবী মো. কাউছার আলী।

তিনি জানান, নির্বাচন কমিশন হিরো আলমের মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে।

এর আগে নির্বাচন কমিশনে আপিলেও মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয় বগুড়া-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের। বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) আপিল শুনানি শেষে হিরো আলমের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করে ইসি। তবে ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করবেন বলে জানিয়েছিলেন হিরো আলম।

আপনার মতামত দিন....

এ বিষয়ের অন্যান্য খবর:


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


CAPTCHA Image
Reload Image

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.