বুধবার, ৩০ ডিসেম্বর, ২০১৫
সিটিজিবার্তা২৪ডটকম
চট্টগ্রাম : অর্জন’ ৭১ চকবাজার থানা শাখার উদ্যোগে অসহায়, গরীব ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। অর্জন’ ৭১ চকবাজার থানা শাখার সভাপতি মেহেদী হাসান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান রাসেলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক ও ওমর গণি এম.ই.এস. বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের জিএস আরশেদুল আলম বাচ্চু, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নগর ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর ছাত্রলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আকতার হোসেন সৌরভ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে আরশেদুল আলম বাচ্চু সমাজের বিত্তশালীদের উদ্দেশ্যে বলেন, দেশ ও জাতির কল্যাণে সমাজের বিত্তশালীরা যদি গরীব অসহায় ও শীতার্তদের পাশে এসে দাঁড়ায় তাহলে দেশের অসহায় ও শীতার্ত মানুষ শীতের তীব্র ঠান্ডা থেকে রক্ষা পাবে। তাই আমাদের প্রত্যেকের উচিত নিজ নিজ অবস্থান থেকে গরীব দুঃস্থদের পাশে এসে দাঁড়ানো।
প্রধান বক্তা নুরুল আজিম রনি বলেন, সমাজের একজন বিত্তশালী যদি ১০দশ জন দুঃস্থ ও গরীবের সাহায্যে এগিয়ে আসেন তাহলে ১০জন বিত্তশালী এগিয়ে আসলে ১০০ জন গরীব ও দুঃখীর শীতের কষ্ট লাঘব করতে পারবে। এভাবে সমাজের সকল বিত্তশালী ব্যক্তিরা যদি শীতার্তদের সাহায্যর্থে এগিয়ে আসেন তাহলে সমাজের সকল দুঃস্থ ও গরীব শীতার্ত ব্যক্তিরা শীতের প্রবল ঠান্ডা থেকে রক্ষা পাবে।
এসময় আরও উপস্থিত ছিলেন অর্জন’ ৭১ চকবাজার থানা ছাত্রনেতা নুরুল হুদা মিঠু, মিঠুন চক্রবর্ত্তী, মহিউদ্দিন সানি, এম.ই.এস. কলেজ ছাত্রলীগ নেতা সৈয়দ আনিসুর রহমান, নগর ছাত্রলীগের উপ-ক্রীড়া সম্পাদক কাজী মাহমুদুল হাসান রনি, চকবাজার ওয়ার্ড ছাত্রলীগ নেতা দেব জ্যোতি চক্রবর্ত্তী, আব্দুল আল আহাদ, আবু সাঈদ মুন্না, মোঃ রনি, ঐশিক পাল জিতু, ইউসুফ আলী বিপ্লব, মুহাম্মদ হানিফ, আশেকানে আউলিয়া ডিগ্রি কলেজ ছাত্রলীগ নেতা ইমতিয়াজ সুলতান একরাম, ৮নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা এইচ.এম ইমাম, শুভাশীষ রায়, সাগর, আরিফ, ফাহিম প্রমুখ।






