সোমবার, ১৪ ডিসেম্বর ২০১৫
সিটিজিবার্তা২৪ডটকম : মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার সকাল ৮টা ১ মিনিটে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে বেদীতে ওঠেন। এরপর প্রথমে রাষ্ট্রপতি ও পরে প্রধানমন্ত্রী বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানান। এর আগে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে সোমবার ভোর রাত থেকেই বুদ্ধিজীবী স্মৃতিসৌধে নামে লাখো মানুষের ঢল।
শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শোকের প্রতীক কালো পোশাক পরে এসেছেন সবাই। সবার হাতে ফুল ও তোড়া।









