‘আইসিটি ফর ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড’ পাচ্ছেন সজীব ওয়াজেদ জয়

সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম

শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০১৬

shojib-wajed-joy

‘আইসিটি ফর ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড’ পাচ্ছেন প্রধানমন্ত্রীর ছেলে এবং তাঁর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

বাংলাদেশকে ডিজিটাল বিশ্বের পথে এগিয়ে নেওয়ার জন্য তাকে এই পুরস্কারে ভূষিত করা হয়েছে।

গতকাল শুক্রবার বাংলাদেশ আওয়ামী লীগের ওয়েবসাইটে দেওয়া তথ্যে এ মনোনয়নের কথা জানানো হয়েছে। জয়ের হাতে পুরস্কারটি তুলে দেবেন বিখ্যাত হলিউড অভিনেতা রবার্ট ডেভি।

ওয়ার্ল্ড অর্গানাইজেশন অব গভর্নেন্স অ্যান্ড কম্পিটিটিভনেস, প্ল্যান ট্রিফিনিও, গ্লোবাল ফ্যাশন ফর ডেভেলপমেন্ট এবং যুক্তরাষ্ট্রের কানেকটিকাট প্রদেশের নিউ হেভেন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেস সম্মিলিতভাবে ১৯ সেপ্টেম্বর এই পুরস্কার দেবে।

বাংলাদেশ আওয়ামী লীগের ওয়েব সাইটে দেওয়া তথ্য অনুযায়ী, ‘ডিজিটাল বাংলাদেশ’ প্রকল্পের মাধ্যমে বাংলাদেশের নাগরিকদের সহায়তা করায় তাঁকে এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।

আপনার মতামত দিন....

এ বিষয়ের অন্যান্য খবর:


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


CAPTCHA Image
Reload Image

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.