মঙ্গলবার, ৫ জানুয়ারি, ২০১৬
সিটিজিবার্তা২৪ডটকম, টাঙ্গাইল: ২০১৭ সালের মধ্যেই বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপন করা হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী এ্যাডভোকেট তারানা হালিম। আজ মঙ্গলবার দুপুরে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকির অনুষ্ঠান পালন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, ডাক যোগাযোগ ব্যবস্থাকে ঢেলে সাজানোর ব্যাপক পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এজন্য সব ডাকঘর পুনঃনির্মান করে এর মাধ্যমে ই-ক্যাশ সার্ভিস চালু করা হবে । ইতিমধ্যে ডাক বিভাগের জন্য ১১৮ টি যানবাহন কেনার প্রক্রিয়া শুরু হয়ে গেছে।
এর আগে তিনি স্থানীয় ছাত্রলীগের ৬৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি আলোচনা সভায় যোগ দেন। সভায় কেক কেটে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন করেন। সভায় দেলদুয়ার উপজেলা ছাত্রলীগের সভাপতি মাসুদ রানার সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার ফজুলুল হক, সাধারন সম্পাদক আলহাজ লায়ন এম শিবলী সাদিক প্রমুখ।





