মঙ্গলবার, ৫ জানুয়ারি, ২০১৬
প্রেস বিজ্ঞপ্তি : কক্সবাজার সদর – রামু আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য লুৎফুর রহমান কাজল বলেছেন, বর্তমান সংসদের প্রধানমন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার এমনকি বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদসহ ১৫৪ জন বিনা প্রতিদ্বন্ধিতায় অটো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। যা পৃথিবীর হাজার বছরের ইতিহাসে কোন নজির নেই। সেই ৫ জানুয়ারীর ভোটার বিহীন নির্বাচন করে আওয়ামী লীগ দেশের গণতন্ত্র হত্যা করে ক্ষান্ত হয়নি, এখন পৌরসভা নির্বাচনেও জনগণের ভোটাধিকার হরণ করে আরো কঠিনভাবে গণতন্ত্রকে হত্যা করেছে।
তিনি বলেন, এ সরকার বাংলাদেশকে পাশ্ববর্তী একটি দেশের অঙ্গরাজ্য বানাতে মরিয়া হয়ে বার বার অগণতান্ত্রিকভাবে নির্বাচন দেখিয়ে দেশের মানুষের ভোটাধিকার হরণ করছে। আজ মঙ্গলবার বিকেলে জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত গণতন্ত্র হত্যা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, গণতন্ত্রের জন্য আমাদের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে গণতান্ত্রিক লড়াই সংগ্রাম চালিয়ে যেতে হবে। লড়াই করা ছাড়া এদেশের নিহত গণতন্ত্রকে ফিরিয়ে আনা সম্ভব নয় বলেও মন্তব্য করেন বিএনপি’র এই কেন্দ্রীয় নেতা।
সভাপতির বক্তব্যে জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি শাহজাহান চৌধুরী বলেন , বাকশাল কায়েম করে গনতন্ত্র হত্যা করেছে শেখ মুজিবুর রহমান , আর মানুষের ভোটাধিকার হরণ করে গনতন্ত্রকে নির্বাসনে পাঠিয়েছে শেখ হাসিনা । রাষ্ট্রদ্রোহী মামলা হলে যারা বিনা ভোটে এমপি তাদের বিরুদ্ধে হওয়া উচিত। যে কয়েকটি নির্বাচনে মানুষ ভোটাধিকার প্রয়োগ কওে মেয়র উপজেলা চেয়ারম্যান বানিয়েছিল তাদেরকে সরাতে ‘মিথ্যা মামলা অস্ত্র’ প্রয়োগ করা হচ্ছে। নির্বাসিত গনতন্ত্রকে ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধ আন্দোলন করতে হবে।
জানুয়ারী ‘গনতন্ত্র হত্যা দিবস’ পালন উপলক্ষে কক্সবাজার জেলা বিএনপির কার্যালয় চত্বরে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড: শামীম আরা স্বপ্না ,পৌর বিএনপি’র সভাপতি আলহাজ্ব রফিকুল হুদা চৌধুরী ,যুগ্ম সম্পাদক আবু সিদ্দিক ওসমানী , জেলা বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম ,পৌর বিএনপি সাধারণ সম্পাদক রাশেদ মোহাম্মদ আলী , সদর উপজেলা বিএনপি সভাপতি আবদুল মাবুদ , সেচ্ছাসেবক দল জেলা সভাপতি অধ্যাপক আজিজুর রহমান , যুবদল কেন্দ্রীয় সদস্য এম মোকতার আহমদ,যুবদল জেলা সভাপতি ছৈয়দ আহমদ উজ্জল ,সাধারণ সম্পাদক জিসান উদ্দিন ,জেলা সেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক এড: মোহাম্মদ ইউনুছ , শ্রমিক দল সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন, জেলা যুবদল সাংগঠনিক সম্পাদক আমির আলী , জেলা ছাত্রদল সভাপতি রাশেদুল হক রাসেল, সহ-সভাপতি সরওয়ার রোমন, সাধারণ সম্পাদক মনির উদ্দিন , জেলা মহিলা দল সভানেত্রী নাসিমা আকতার বকুল , সদর যুবদল সভাপতি ফরিদুল আলম , শহর যুবদল সাধারণ সম্পাদক আজিজুল হক সোহেল ,সেচ্ছাসেবক দল জেলা সাংগঠনিক সম্পাদক এড: মীর মোশারফ হোসেন টিটু , ছাত্রদল সাংগঠনিক সম্পাদক শাহীনুল ইসলাম শাহীন , শ্রমিক দল শহর সভাপতি এস্তাক আহমদ , শহর ছাত্রদল আহবায়ক মোহাম্মদ ইলিয়াছ, যুগ্ম আহবায়ক শাহাদত হোসেন রিপন এবং সমাবেশটি পরিচালনা করেন জেলা বিএনপির প্রচার সম্পাদক অধ্যাপক আকতার চৌধুরী ।





