ছাত্রলীগের স্মরণকালের সর্ববৃহৎ র‌্যালি

মঙ্গলবার, ৫ জানুয়ারি, ২০১৬

সিটিজিবার্তা২৪ডটকম

ছাত্রলীগের স্মরণকালের সর্ববৃহৎ র‌্যালি

কক্সবাজার : বাংলাদেশ ছাত্রলীগের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৬৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে কক্সবাজারে স্মরণকালের সর্ববৃহৎ শোভাযাত্রা করেছে জেলা ছাত্রলীগ। ৬৮’র গৌরবে জাগো বাংলাদেশ- স্লোগানে ৫ জানুয়ারী মঙ্গলবার বিকেলে কক্সবাজার শহরের জেলে পার্ক মাঠ থেকে শোভাযাত্রা শুরু করে হাসেমিয়া মাদ্রাসা মাঠে গিয়ে শেষ হয়। এটি কক্সবাজারের রাজনীতির ইতিহাসে সর্ববৃহৎ এবং বিশাল ছাত্র র‌্যালি বলে মনে করছেন স্থানীয়রা।

জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমেদ জয় ও সাধারণ সম্পাদক ইমরুল হাসান রাশেদের নেতৃত্বে ২০ হাজার নেতাকর্মী বর্ণাঢ্য শোভাযাত্রায় অশংগ্রহণ করে। এতে জেলা ছাত্রলীগের আওতাধীন বিভিন্ন ইউনিটের নেতাকর্মী ছাড়াও অসংখ্য নারীকর্মী অংশ নেয়।

ছাত্রলীগের বর্ণাঢ্য শোভাযাত্রায় কক্সবাজার জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এড. এ কে আহমদ হোসাইন, সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহমদ সি.আই.পি, কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, কক্সবাজার পৌর আওয়ামীলীগের সভাপতি মুজিবুর রহমান চেয়ারম্যান, কেন্দ্রীয় কৃষকলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক রেজাউল করিম, জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট ফরিদুল আলম, কক্সবাজার জেলা যুবলীগের সহ-সভাপতি শহিদুল হক সোহেল, কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক নুর-আল-হেলাল, কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের আজাদ ও পৌর যুবলীগের যুগ্ন-আহ্বায়ক ডালিম বড়–য়াসহ আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

র‌্যালিতে অংশ নিতে দুপুর থেকে জেলার বিভিন্ন উপজেলা ও পৌর শহর থেকে ছাত্রলীগের হাজার হাজার নেতাকর্মী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তরুন প্রজন্মের অহংকার সজীব ওয়াজেদ জয়ের প্রতিকৃতি, বাংলাদেশ ও ছাত্রলীগের দলীয় পতাকা হাতে বাদ্যযন্ত্রসহকারে সমবেত হতে থাকে জেলে পার্ক মাঠে।

cox_bcl_newsশোভাযাত্রায় কক্সবাজার শহর ছাত্রলীগের সভাপতি মোরশেদ হোসাইন তানিম ও সাধারণ সম্পাদক শাকিল আজমের নেতৃত্বে শহর ছাত্রলীগ, সভাপতি ওয়াহিদুর রহমান রুবেল ও সাধারণ সম্পাদক আব্দুল মজিদের নেতৃত্বে কক্সবাজার সরকারী কলেজ ছাত্রলীগ, আহ্বায়ক ইসমাঈল সাজ্জাদ ও যুগ্ন-আহ্বায়ক পলাশ শর্মার নেতৃত্বে কক্সবাজার আইন কলেজ ছাত্রলীগ, সভাপতি মইন উদ্দীন ও সাধারণ সম্পাদক ওয়াসিফ কবিরের নেতৃত্বে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রলীগ, সভাপতি সাজ্জাদ হোসাইন ও সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন খোকনের নেতৃত্বে কক্সবাজার পলিটেকনিক ইনষ্টিটিউট ছাত্রলীগ, আহ্বায়ক আব্দুল মালেক ও যুগ্ন-আহ্বায়ক জাহাঙ্গীর আলমের নেতৃত্বে কক্সবাজার সদর উপজেলা ছাত্রলীগ, সভাপতি আরিফুল হক চৌধুরী ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন মিঠুর নেতৃত্বে চকরিয়া উপজেলা ছাত্রলীগ, আহ্বায়ক ওয়াজেদ আলী মুরাদ ও যুগ্ন-আহ্বায়ক পরোয়ার হাবিব মোস্তফা বকুলের নেতৃত্বে মহেশখালী উপজেলা ছাত্রলীগ, সভাপতি ছৈয়দ মোহাম্মদ নোমান ও সাধারণ সম্পাদক মকবুল হোসাইন মিথুনের নেতৃত্বে উখিয়া উপজেলা ছাত্রলীগ, সভাপতি সুলতান মাহমুদ ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুন্নার নেতৃত্বে টেকনাফ উপজেলা ছাত্রলীগ, সভাপতি নওশাদ মাহমুদ ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের ঈদগাঁও সাংগঠনিক উপজেলা ছাত্রলীগ এছাড়াও কক্সবাজার মেডিকেল কলেজ, পেকুয়া উপজেলা, রামু উপজেলা, কুতুবদিয়া উপজেলা, কক্সবাজার সিটি কলেজ, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা ও চকরিয়া পৌরসভা ছাত্রলীগের নেতৃবৃন্দ উপসথিত ছিলেন

সংবাদ বিজ্ঞপ্তি ॥




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


CAPTCHA Image
Reload Image