Thursday, 23 Nov 2017
Ctgbarta24.com
বিশেষ প্রতিনিধি ঃ আগামী ২৫ নভেম্বর মন্ত্রী পরিষদের সিদ্ধান্তক্রমে সকাল ১০টায় সারা দেশে একযোগে ‘আনন্দ র্যালী’ উদযাপিত হবে।
জানা যায়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর ‘মেমোরী অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার’ এ অর্ন্তভুক্তির মাধ্যমে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের স্বীকৃতি লাভের অসামান্য অর্জনকে সারা দেশ ব্যাপী মহানগর, জেলা ও উপজেলায় ২৫ নভেম্বর সকাল ১০টায় একযোগে আনন্দ শোভাযাত্রার মাধ্যমে উদযাপন করার জন্য মন্ত্রী পরিষদে সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এই ‘আনন্দ র্যালী’ অনুষ্টানকে বর্ণাঢ্য, ঝাঁকজমকপুর্ণ ও উৎসবমুখর করতে প্রত্যেক উপজেলায় উপজেলা পরিষদের রাজস্ব তহবিল থেকে ৫০ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে।
বর্ণাঢ্য এ র্যালীতে জনপ্রতিনিধি, স্থানীয় প্রশানের কর্মকর্তা, উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক ও ক্রীড়া ব্যক্তিত্ব, গন্যমান্য ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের জনসাধারণ অংশগ্রহণ করবেন।





