‘আমি জান্নাতে যাচ্ছি, তোমরাও প্রস্তুত থেকো’

আতিকুর রহমান, সিটিজিবার্তা২৪ডটকম

শনিবার, ৩ সেপ্টেম্বর ২০১৬

মীর-কাসেম

“আমি জান্নাতে যাচ্ছি। তোমরা প্রস্তুত থেকো। আমি জান্নাতে গিয়ে তোমাদের জান্নাতে নেওয়ার ব্যবস্থা করছি’ বলেছেন, মীর কাসেম আলী।”

মীর কাসেম আলী নিজেকে সৌভাগ্যবান মনে করেন বলে জানিয়েছেন তার স্ত্রী খন্দকার আয়েশা খাতুন।

শনিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় কাশিমপুর কারাগারে মীর কাসেম আলীর সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

আয়েশা খাতুন বলেন, ‘‘শেষ সময়ে আমাদের ছেলে আহমেদ বিন কাসেমকে তিনি দেখতে পেলেন না। একারণে আক্ষেপ করেছেন। নিখোঁজ ছেলে একদিন ফিরে আসবেই।

তিনি (মীর কাসেম) বলেছেন, ‘‘মীর কাসেম আলী বলেছেন,  ‘যারা মিথ্যা মামলা দিয়ে মৃত্যুর মুখোমুখি করেছে, তারা কখনোই জয়ী হবে না। একদিন এই দেশে ইসলামের শাসন কায়েম হবে। ইসলামই জয়ী হবে।’ মীর কাসেম মৃত্যুকে ভয় করেন না। তিনি নিজেকে সৌভাগ্যবান মনে করছেন।’’

এর আগে বিকেল ৩টা ৩৬ মিনিট থেকে ৩টা ৪৬ মিনিট পর্যন্ত একে একে ৬টি মাইক্রোবাসে দুই শিশুসহ মোট ৪৭ জন নারী ও পুরুষ কারাগারে প্রবেশ করেন।

মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত  জামায়াত নেতা মীর কাসেম আলীর সঙ্গে শেষ সাক্ষাৎ করেছেন তার স্বজনেরা। বিকেল সোয়া ৪ টা থেকে বিকেল ৫টা ৫৫ মিনিট পর্যন্ত ১০ জন করে মোট ৩৮ জন সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎপ্রার্থী ছিলেন শিশুসহ ৪৭ জন।

সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে সাক্ষাৎ শেষে স্বজনেরা প্রধান কারাফটক দিয়ে বেরিয়ে আসেন।

আপনার মতামত দিন....

এ বিষয়ের অন্যান্য খবর:


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


CAPTCHA Image
Reload Image

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.