আসুন, যৌতুক কে না বলি

শনিবার,২৯ জুলাই ২০১৭

সিটিজিবার্তা২৪ডটকম 

মোঃ এহসান ঃ যৌতুকের বিরুদ্ধে কথা বলতে গিয়ে কেউ যদি চট্টগ্রামকে ধুয়ে ফেলে তার প্রতিবাদ করাটাও আমাদের দরকার। যৌতুক শুধু আমাদের চট্টগ্রামের আঞ্চলিক সমস্যা নয়, এ অভিশাপে সারাদেশ জর্জরিত। অথচ, বেশ কদিন ধরেই মার্ক করছি চট্টগ্রামের বিয়ে নিয়ে অনেকেই ফেইসবুকে বিপ্লব ঘটাতে চেষ্টা করছে। চট্টগ্রামের বিয়েতে এন লাগে, হেন লাগে, এই, সেই। আরেহ ব্যাটা, আমার বোনের বিয়েতে যদি আমি সাধ্যের মধ্যে সর্বোচ্চটা দিয়ে আয়োজন করি তাতে তোর সমস্যা কই?

নানীর মুখে শোনা একটা গল্প বলি। এই গল্পটা নানী দিন পনের আগে বলেছিলেন। আমার বাবা মায়ের বিয়ে হয় ১৯৯১ সালে, শুরুর দিকে। সারা দেশের প্রচলিত নিয়ম অনুযায়ী নানা আমাদের বাড়িতে ফার্নিচার পাঠান। এসব দেখে আমার দাদা খুবই আহত হন এবং নানার উপর রাগ করেন। আব্বু ও নানীকে বার বার জিজ্ঞাস করেন, এইসব পাঠাতে কোন রকম কষ্ট হয়েছে কী না। এর মধ্যে আমাদের পরিবারে অনেকের বিয়ে হয়েছে, পাড়া প্রতিবেশীর বিয়ে হয়েছে। তাদের বেশীর ভাগকেই দেখেছি উল্টো পাত্রী পক্ষকে বিয়ের খরচ দিয়ে ধুমধাম করে বিয়ে করতে। মেয়েদের বিয়েতেও আমরা সাধ্যের মধ্যে সেরাটা দিয়েই উৎসব মুখর পরিবেশ তৈরী করি। গত দিন তের আগে আমার কাজিনের বিয়ে হয়।

পাত্রী পক্ষের উপর কোন কিছু চাপিয়ে দেওয়া ছাড়াই মোটামুটি বড় পরিসরে ধুমধাম করে নিজেদের টাকায় আমরা আয়োজন করেছি। আব্বু আম্মুর মুখে আমরা চট্টগ্রামের ছেলে-মেয়েরা সব সময় যৌতুকের বিরুদ্ধেই শুনে এসেছি। তবে বার বার যৌতুকের তীর চট্টগ্রামের মানুষদের দিকেই কেন ছোঁড়া হয় এর উত্তর শুধু পাই একটা শব্দেই, চট্টগ্রামের মানুষের মত আত্মা হয়তো তাদের নেই। আমি এটা বলছি না যে, চট্টগ্রামে যৌতুক নেই। তাই বলে এটাও আবার সত্য নয় যে, চিটাইংগারাই শুধু যৌতুক দাবী করে। শুরুতেই বলেছি, যৌতুক সমস্যা শুধু মাত্র চট্টগ্রামের আঞ্চলিক সমস্যা নয়। এ সমস্যায় সারা দেশ জড়িত। যৌতুকের দাবীতে চট্টগ্রামের সাথের অনান্য জেলার নির্যাতন আর নীপিড়নের হার তুলোনা করেন, উত্তরটা পেয়ে যাবেন। ভালো না লাগলে ইগনোর করবেন, তবে আমাদের আনুষ্ঠানিকতা আমাদের পালন করতে দিন।

যৌতুকের বিরুদ্ধে আমাদের অবস্থান অবশ্যই থাকবে। যৌতুক একটা সামাজিক অপরাধ। এর প্রতিবাদ করাটা যেমন দায়িত্ব, তেমনি কোন অঞ্চলকেও যৌতুক অধ্যুষিত বলে অকারণ কটাক্ষ করার অধিকার আপনাকে কেউ দেয় নি।
আসুন, যৌতুক কে না বলি।

আপনার মতামত দিন....

One thought on “আসুন, যৌতুক কে না বলি

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


CAPTCHA Image
Reload Image

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.