ইসলামের নামে গুম-হত্যাকারীদের বিরুদ্ধে সোচ্চারের আহ্বান

শনিবার,০৫ ডিসেম্বর ২০১৫ 

সিটিজিবার্তা২৪ডটকম 

pppoডেস্ক সংবাদ : ইসলামের নামে যারা গুম, খুন ও হত্যার মতো ঘটনা ঘটায় তাদের বিরুদ্ধে সোচ্চার হতে দেশের আলেম সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক একেএম শহীদুল হক।

শনিবার দুপুরে, বাংলাদেশ পুলিশের প্রধান কার্যালয়ে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদের সঙ্গে আলোচনা শেষে সংবাদ সম্মেলনে আলেম সমাজের প্রতি এ আহ্বান জানান তিনি।

এ সময়, যারা কৌশলে দেশে জঙ্গিবাদ প্রচার করছে তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়ার ঘোষণা দেন তিনি।

এর আগে, দেশে সাম্প্রতিক জঙ্গি তৎপরতার পরিপ্রেক্ষিতে ‘ইসলাম ও জঙ্গিবাদ’ শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


CAPTCHA Image
Reload Image