BREAKING NEWS
Search

আব্রাম কি বলে ডাকে শাহরুখকে

শনিবার,০৫ ডিসেম্বর ২০১৫

সিটিজিবার্তা২৪ডটকম 

mqdefaultবিনোদন : জন্মের পর থেকেই ‘টক অফ দ্য টাউন’ সে । তার নাম আব্রাম খান। বলিউড বাদশা শাহরুখ খানের এই ছোট ছেলেকে নিয়ে সকলের উৎসাহ বরাবরই অনেকটা বেশি। আব্রামের সম্বন্ধে সম্প্রতি জানা গিয়েছে এক মজাদার তথ্য।

সাধারণত বাবা-মায়েরা ছেলেমেয়েদের আদর করে বিভিন্ন মজাদার নামে ডাকেন। আব্রাম ও শাহরুখের একটা মজার নাম দিয়েছে। কী বলে ডাকে জানেন সে বাবাকে? না।সে আব্বা বা ড্যাডির মতো পরিচিত নামে ডাকে না।

আব্রাম শাহরুখকে ডাকে ‘সগ্গু’ বলে। আর এই গোপন তথ্য শেয়ার করেছেন শাহরুখ নিজেই। তবে কেন আব্রাম তাঁকে এই নামে ডাকে সে রহস্যের সম্পর্কে কিছুই জানাননি তিনি।

সম্প্রতি দিলওয়ালের প্রচারে লন্ডনে গিয়েছিলেন এসআরকে। আর সেখানে গোটা একটা দিন ছোট্ট আব্রামের সঙ্গে এনজয় করেছেন তিনি। শাহরুখ টুইটারে লিখেছেন, ‘লন্ডন সবসময়ই সুন্দর। এখানকার মানুষেরা আমাকে খুব ভালবাসেন। আর এখানে আব্রামের সঙ্গে গোটা একটা দিন সময় কাটাতে পেরে আমার দারুণ লাগছে।

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


CAPTCHA Image
Reload Image